অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়ন।
মঙ্গলবার (৩১ মার্চ) অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট আরওয়া হানিন এলরায়েস স্বাক্ষরিত এক চিঠিতে এ আমন্ত্রণ জানানো হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছেন এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা।
চিঠিতে আসন্ন অক্সফোর্ড ইউনিয়নের অন্যতম মর্যাদাপূর্ণ বিতর্কে বক্তা হিসেবে সারজিসকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ জুন কোনো এক বৃহস্পতিবার তিনি অংশগ্রহণ করবেন বলেও চিঠিতে জানানো হয়। বিতর্কের বিষয় হিসেবে বলা হয়, আধুনিক তরুণ আন্দোলনকারীরা কি সত্যিই রাজনৈতিক বাস্তবতাকে পুনর্গঠন করছে, নাকি কেবল নিজেকে তুলে ধরার চেষ্টা করছে?
চিঠিতে সারজিসের উদ্দেশে বলা হয়, বাংলাদেশের জেন-জি বিপ্লব এবং পরবর্তী রাজনৈতিক পরিবর্তনে আপনি একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আপনি ২০২৪ সালের সরকারি চাকরির কোটাবিরোধী আন্দোলনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন, যা পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে পড়া গণঅভ্যুত্থানে রূপ নেয় এ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়ন।
মঙ্গলবার (৩১ মার্চ) অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট আরওয়া হানিন এলরায়েস স্বাক্ষরিত এক চিঠিতে এ আমন্ত্রণ জানানো হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছেন এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা।
চিঠিতে আসন্ন অক্সফোর্ড ইউনিয়নের অন্যতম মর্যাদাপূর্ণ বিতর্কে বক্তা হিসেবে সারজিসকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ জুন কোনো এক বৃহস্পতিবার তিনি অংশগ্রহণ করবেন বলেও চিঠিতে জানানো হয়। বিতর্কের বিষয় হিসেবে বলা হয়, আধুনিক তরুণ আন্দোলনকারীরা কি সত্যিই রাজনৈতিক বাস্তবতাকে পুনর্গঠন করছে, নাকি কেবল নিজেকে তুলে ধরার চেষ্টা করছে?
চিঠিতে সারজিসের উদ্দেশে বলা হয়, বাংলাদেশের জেন-জি বিপ্লব এবং পরবর্তী রাজনৈতিক পরিবর্তনে আপনি একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আপনি ২০২৪ সালের সরকারি চাকরির কোটাবিরোধী আন্দোলনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন, যা পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে পড়া গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং শেখ হাসিনার সরকারের পতনে গিয়ে শেষ হয়। এই সময়ে আপনার নেতৃত্ব, অন্যান্য ছাত্রনেতাদের সঙ্গে, জাতীয় পর্যায়ে ব্যাপক মনোযোগ আকর্ষণ করে, বিশেষ করে ২০২৪ সালের জুলাইয়ের মাঝামাঝি সময়ে আপনার আটক হওয়ার ঘটনাটি আন্দোলনের ব্যাপকতা এবং নেতাদের নেওয়া ঝুঁকিকে স্পষ্ট করে তোলে।