অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

রাজধানীর পোস্তগোলায় অটোরিকশা করে যাওয়ার সময় চাকায় ওড়না পেঁচিয়ে পিংকি খাতুন (৩২) নামের এক নারীর মৃত্যু মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা ভাই জাহিদ জানান, আমার বোন শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের নিচে অটোরিকশায় করে যাওয়ার সময় হঠাৎ চাকার সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস লেগে অটোরিকশা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। কাজী আল আমিন/এমআইএইচএস

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

রাজধানীর পোস্তগোলায় অটোরিকশা করে যাওয়ার সময় চাকায় ওড়না পেঁচিয়ে পিংকি খাতুন (৩২) নামের এক নারীর মৃত্যু মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ভাই জাহিদ জানান, আমার বোন শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের নিচে অটোরিকশায় করে যাওয়ার সময় হঠাৎ চাকার সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস লেগে অটোরিকশা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow