অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চালকের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিদ্যুৎস্পর্শে মো. মনির উদ্দিন নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার পাগলা থানাধীন উস্তি ইউনিয়নের খিলগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে নিজের বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে যান মনির। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। নিহত মনির উদ্দিন পাগলা থানার খিলগাঁও গ্রামের সুতি মেম্বারের ছেলে। তিনি চার সন্তানের জনক। ঈদের আনন্দের দিনে তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পাগলা থানার এসআই মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এইচএসভি/এমএমকে

অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চালকের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিদ্যুৎস্পর্শে মো. মনির উদ্দিন নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার পাগলা থানাধীন উস্তি ইউনিয়নের খিলগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে নিজের বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে যান মনির। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

নিহত মনির উদ্দিন পাগলা থানার খিলগাঁও গ্রামের সুতি মেম্বারের ছেলে। তিনি চার সন্তানের জনক। ঈদের আনন্দের দিনে তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পাগলা থানার এসআই মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এইচএসভি/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow