অতিথি আপ্যায়নে বানান চিকেন বরফি কাবাব

চিকেন দিয়ে আমরা বিভিন্ন পদ রান্না করে থাকি। তবে প্রতিদিনের চিকেন রেসিপিতে নতুনত্ব আনতে চাইলে তৈরি করতে পারেন চিকেন বরফি কাবাব। নামের সঙ্গে ‘বরফি’ থাকলেও এটি কোনো মিষ্টি নয়। বরং বরফির মতো চতুষ্কোণ আকৃতির এই কাবাবের বাইরের অংশ থাকে মচমচে, আর ভেতরে থাকে গলানো চিজের চমক। বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বিশেষ আয়োজনে এটি খুব সহজে বানিয়ে নিতে পারেন।   আসুন জেনে নেওয়া কীভাবে চিকেন বরফি কাবাব তৈরি করবেন-   উপকরণ মুরগির মাংস কিমা ২কাপ পেঁয়াজ কুচি আধা কাপ কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ রসুন কুচি ১ টেবিল চামচ আদা ও রসুন বাটা ১ চা চামচ কাবাব মসলা ও গরম মসলা গুঁড়া আধা চা চামচ জিরা ও ধনে গুঁড়া আধা চা চামচ মাখন আধা কাপ চিজ স্লাইস বা কিউব প্রয়োজনমতো ব্রেড ক্রাম্ব ১ কাপ ডিম ১টি লবণ ও গোলমরিচ গুঁড়া স্বাদমতো তেল ভাজার জন্য প্রস্তুত প্রণালি প্রথমে মুরগির মাংস ভালোভাবে ধুয়ে কিমা করে নিন। এরপর একটি ব্লেন্ডারে মুরগির কিমা, কাঁচামরিচ কুচি,পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি, মাখন, অর্ধেক ব্রেড ক্রাম্ব, কাবাব মসলা, গরম মসলা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লবণ ও গোলমরিচ একসঙ্গে দিয়ে মিহি করে ব্লেন্ড করুন। এব

অতিথি আপ্যায়নে বানান চিকেন বরফি কাবাব

চিকেন দিয়ে আমরা বিভিন্ন পদ রান্না করে থাকি। তবে প্রতিদিনের চিকেন রেসিপিতে নতুনত্ব আনতে চাইলে তৈরি করতে পারেন চিকেন বরফি কাবাব। নামের সঙ্গে ‘বরফি’ থাকলেও এটি কোনো মিষ্টি নয়। বরং বরফির মতো চতুষ্কোণ আকৃতির এই কাবাবের বাইরের অংশ থাকে মচমচে, আর ভেতরে থাকে গলানো চিজের চমক। বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বিশেষ আয়োজনে এটি খুব সহজে বানিয়ে নিতে পারেন।

jago

 

আসুন জেনে নেওয়া কীভাবে চিকেন বরফি কাবাব তৈরি করবেন-

 

উপকরণ

  • মুরগির মাংস কিমা ২কাপ
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ
  • রসুন কুচি ১ টেবিল চামচ
  • আদা ও রসুন বাটা ১ চা চামচ
  • কাবাব মসলা ও গরম মসলা গুঁড়া আধা চা চামচ
  • জিরা ও ধনে গুঁড়া আধা চা চামচ
  • মাখন আধা কাপ
  • চিজ স্লাইস বা কিউব প্রয়োজনমতো
  • ব্রেড ক্রাম্ব ১ কাপ
  • ডিম ১টি
  • লবণ ও গোলমরিচ গুঁড়া স্বাদমতো
  • তেল ভাজার জন্য

jaa

প্রস্তুত প্রণালি

প্রথমে মুরগির মাংস ভালোভাবে ধুয়ে কিমা করে নিন। এরপর একটি ব্লেন্ডারে মুরগির কিমা, কাঁচামরিচ কুচি,পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি, মাখন, অর্ধেক ব্রেড ক্রাম্ব, কাবাব মসলা, গরম মসলা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লবণ ও গোলমরিচ একসঙ্গে দিয়ে মিহি করে ব্লেন্ড করুন।

এবার একটি প্যানে ২ টেবিল চামচ তেল গরম করুন। পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এবার ব্লেন্ড করা মুরগির কিমা প্যানে দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। মিশ্রণটি ভালোভাবে কষিয়ে নিন, যাতে অতিরিক্ত পানি শুকিয়ে যায়। কষানো মিশ্রণ সম্পূর্ণ ঠান্ডা হলে আবার একবার ব্লেন্ড বা ভালোভাবে মেখে নিন। এতে কাবাবের টেক্সচার আরও মসৃণ হবে। এরপর একটি ট্রে বা সমতল প্লেটে অল্প তেল ব্রাশ করে মাংসের মিশ্রণের অর্ধেক অংশ সমানভাবে চেপে বিছিয়ে দিন।

এর ওপর ছোট ছোট চিজের টুকরো বা স্লাইস সাজিয়ে দিন। এরপর বাকি মাংসের মিশ্রণ দিয়ে চিজ পুরোপুরি ঢেকে দিন এবং হাত বা স্প্যাটুলা দিয়ে সমান করে চাপ দিন। এবার ফ্রিজে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন।

এতে মিশ্রণটি শক্ত হবে এবং কাটতে সুবিধা হবে। ফ্রিজ থেকে বের করে ধারালো ছুরি দিয়ে বরফির মতো সমান চতুষ্কোণ টুকরো করে কেটে নিন। প্রতিটি টুকরো প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে নিন, এরপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে চারপাশ ভালোভাবে কোট করুন। একটি কড়াইয়ে পর্যাপ্ত তেল মাঝারি আঁচে গরম করুন।

তেল অতিরিক্ত গরম করবেন না, তাহলে বাইরের অংশ পুড়ে গেলেও ভেতরের চিজ ঠিকমতো গলবে না। মাঝারি আঁচে কাবাবগুলো দুই পাশ সোনালি বাদামি ও মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর টিস্যু পেপারের ওপর তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। গরম গরম টমেটো সস, মেয়োনিজ, গার্লিক ডিপ সঙ্গে পরিবেশন করুন।

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow