অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ ডিআইজি
ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা। বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আরও পড়ুনসচিব হলেন ৩ কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান পদোন্নতিপ্রাপ্তরা হলেন- সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন। টিটি/বিএ
ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
সচিব হলেন ৩ কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান
পদোন্নতিপ্রাপ্তরা হলেন- সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।
টিটি/বিএ
What's Your Reaction?