অতিরিক্ত দামে তেল বিক্রি, দুই ব্যবসায়ীর জরিমানা

মানিকগঞ্জ সদর উপজেলায় নির্ধারিতের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার বালিরটেক বাজারে দেবনাথ ট্রেডার্সকে ৫০ হাজার এবং কাফাটিয়া বাজারে আলী এন্টারপ্রাইজকে পাঁচ হাজার জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এর আগে উপজেলার বালিরটেক এবং কাফাটিয়া এলাকায় খোলা বাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রির খবরে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। অভিযানের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির সত্যতা পায় ভোক্তা অধিদপ্তর। সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, নির্ধারিত দামের চেয়ে ১৫ টাকা বেশিতে প্রতি লিটার ডিজেল বিক্রি করছিলেন তারা। অভিযানে সত্যতা পাওয়ার পরে তাদের বিরুদ্ধে ভোক্ত সংরক্ষণ অধকিার আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মো. সজল আলী/এএইচ/এএসএম

অতিরিক্ত দামে তেল বিক্রি, দুই ব্যবসায়ীর জরিমানা

মানিকগঞ্জ সদর উপজেলায় নির্ধারিতের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার বালিরটেক বাজারে দেবনাথ ট্রেডার্সকে ৫০ হাজার এবং কাফাটিয়া বাজারে আলী এন্টারপ্রাইজকে পাঁচ হাজার জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

এর আগে উপজেলার বালিরটেক এবং কাফাটিয়া এলাকায় খোলা বাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রির খবরে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। অভিযানের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির সত্যতা পায় ভোক্তা অধিদপ্তর।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, নির্ধারিত দামের চেয়ে ১৫ টাকা বেশিতে প্রতি লিটার ডিজেল বিক্রি করছিলেন তারা। অভিযানে সত্যতা পাওয়ার পরে তাদের বিরুদ্ধে ভোক্ত সংরক্ষণ অধকিার আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো. সজল আলী/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow