অতিরিক্ত দায়িত্বের চাপে ইউপি প্রশাসকের পদ ছাড়তে চান কর্মকর্তা

ঝালকাঠির নলছিটির মোল্লারহাট ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন মোল্যা। আবেদনে তিনি অতিরিক্ত দায়িত্বের চাপে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সময় দিতে পারছেন না বলে উল্লেখ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, আল আমিন মোল্যা বর্তমানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি ওই ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছেন। তবে এই পদ থেকে অব্যাহতি চেয়ে গত ১ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন তিনি। আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, জেলা প্রশাসকের নির্দেশে মোল্লারহাট ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তবে অতিরিক্ত এ দায়িত্ব পালনের কারণে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও সময় দিতে পারছেন না বলেও তিনি আবেদনে উল্লেখ করেছেন। আবেদনে আরও বলা হয়, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা তার মূল দায়িত্বের বাইরে হওয়ায় দীর্ঘদিন এ দায়িত্ব বহন করা তার জন্য কঠিন হয়ে উঠেছে। এ

অতিরিক্ত দায়িত্বের চাপে ইউপি প্রশাসকের পদ ছাড়তে চান কর্মকর্তা

ঝালকাঠির নলছিটির মোল্লারহাট ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন মোল্যা। আবেদনে তিনি অতিরিক্ত দায়িত্বের চাপে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সময় দিতে পারছেন না বলে উল্লেখ করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আল আমিন মোল্যা বর্তমানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি ওই ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছেন। তবে এই পদ থেকে অব্যাহতি চেয়ে গত ১ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন তিনি।

আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, জেলা প্রশাসকের নির্দেশে মোল্লারহাট ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তবে অতিরিক্ত এ দায়িত্ব পালনের কারণে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও সময় দিতে পারছেন না বলেও তিনি আবেদনে উল্লেখ করেছেন।

অতিরিক্ত দায়িত্বের চাপে ইউপি প্রশাসকের পদ ছাড়তে চান কর্মকর্তা

আবেদনে আরও বলা হয়, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা তার মূল দায়িত্বের বাইরে হওয়ায় দীর্ঘদিন এ দায়িত্ব বহন করা তার জন্য কঠিন হয়ে উঠেছে। এ অবস্থায় প্রশাসকের পদ থেকে অব্যাহতি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

মো. আমিন হোসেন/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow