অতিরিক্ত সময়ের দুর্দান্ত লড়াইয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর নিজেদের অভিজ্ঞতা ও আক্রমণাত্মক ফুটবলের দাপট দেখিয়ে আরও দুই গোল করে জয় নিশ্চিত করে লিওনেল মেসির দল। অতিরিক্ত সময়ের ১১৩তম মিনিটে জোসে ম্যানুয়েল লোপেজের বাড়ানো বল থেকে দারুণ এক ফিনিশে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। শেষ মুহূর্তে লাওতারো মার্টিনেজের আরও একটি আসাধারণ গোল করে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। এই জয়ে টানা আরেকটি বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, যারা কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।

অতিরিক্ত সময়ের দুর্দান্ত লড়াইয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর নিজেদের অভিজ্ঞতা ও আক্রমণাত্মক ফুটবলের দাপট দেখিয়ে আরও দুই গোল করে জয় নিশ্চিত করে লিওনেল মেসির দল।

অতিরিক্ত সময়ের ১১৩তম মিনিটে জোসে ম্যানুয়েল লোপেজের বাড়ানো বল থেকে দারুণ এক ফিনিশে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। শেষ মুহূর্তে লাওতারো মার্টিনেজের আরও একটি আসাধারণ গোল করে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

এই জয়ে টানা আরেকটি বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, যারা কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow