অধস্তন আদালতে নতুন সময়সূচি

দেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালগুলোর আদালত ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। রোববার (৫ এপ্রিল) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শফিকুর রহমান এই বিজ্ঞপ্তি জারি করেন। নতুন সূচি অনুযায়ী সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কোর্ট চলবে। আর আদালত সংশ্লিষ্ট অফিসসমূহ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিজ্ঞপ্তি কার্যকর থাকবে। সাপ্তাহিক ছুটি পূর্বের মতো শুক্র ও শনিবার থাকছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এফএইচ/ইএ

অধস্তন আদালতে নতুন সময়সূচি

দেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালগুলোর আদালত ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট।

রোববার (৫ এপ্রিল) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শফিকুর রহমান এই বিজ্ঞপ্তি জারি করেন।

নতুন সূচি অনুযায়ী সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কোর্ট চলবে। আর আদালত সংশ্লিষ্ট অফিসসমূহ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এর মধ্যে দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিজ্ঞপ্তি কার্যকর থাকবে।

সাপ্তাহিক ছুটি পূর্বের মতো শুক্র ও শনিবার থাকছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এফএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow