অধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
প্রায় তিন মাস ধরে অধ্যক্ষবিহীন অবস্থায় কার্যত অচল হয়ে পড়েছে রাজশাহী নার্সিং কলেজ (আরএনসি)। প্রশাসনিক শূন্যতায় একের পর এক সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে প্রতিষ্ঠানটি। এই পরিস্থিতিতে অধ্যক্ষ নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শনিবার (১৮ এপ্রিল) কলেজ প্রাঙ্গণে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি রাশিদুল ইসলাম বলেন, তিন দিনের মধ্যে কলেজে অধ্যক্ষ নিয়োগ দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। তিনি বলেন, ‘অধ্যক্ষ না থাকায় কলেজে প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। শিক্ষক-কর্মচারীরা নিয়মিত বেতন পাচ্ছেন না, শিক্ষার্থীরাও স্টাইপেন্ড থেকে বঞ্চিত হচ্ছেন। এভাবে একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান চলতে পারে না।’ সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান বলেন, শিক্ষার্থীদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। দ্রুত অধ্যক্ষ নিয়োগ দিয়ে কলেজের স্বাভাবিক কার্যক্রম চালু করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের ক্ষতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে। বর্তমান পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না নিলে শিক্
প্রায় তিন মাস ধরে অধ্যক্ষবিহীন অবস্থায় কার্যত অচল হয়ে পড়েছে রাজশাহী নার্সিং কলেজ (আরএনসি)। প্রশাসনিক শূন্যতায় একের পর এক সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে প্রতিষ্ঠানটি। এই পরিস্থিতিতে অধ্যক্ষ নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১৮ এপ্রিল) কলেজ প্রাঙ্গণে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি রাশিদুল ইসলাম বলেন, তিন দিনের মধ্যে কলেজে অধ্যক্ষ নিয়োগ দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।
তিনি বলেন, ‘অধ্যক্ষ না থাকায় কলেজে প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। শিক্ষক-কর্মচারীরা নিয়মিত বেতন পাচ্ছেন না, শিক্ষার্থীরাও স্টাইপেন্ড থেকে বঞ্চিত হচ্ছেন। এভাবে একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান চলতে পারে না।’
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান বলেন, শিক্ষার্থীদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। দ্রুত অধ্যক্ষ নিয়োগ দিয়ে কলেজের স্বাভাবিক কার্যক্রম চালু করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের ক্ষতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।
বর্তমান পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না নিলে শিক্ষার পরিবেশ আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষার্থীদের এই দাবির প্রতি সংহতি জানিয়েছে ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স, নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নার্সিং অনুষদের শিক্ষার্থীদের নিয়ে গঠিত।
What's Your Reaction?