অনলাইন সংবাদ পোর্টালের জন্য আসছে নতুন নীতিমালা

অনলাইন সংবাদ পোর্টালের নিবন্ধন ও পরিচালনা কার্যক্রম আরও সুশৃঙ্খল করতে সরকার নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল-এর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন ও পরিচালনা কার্যক্রমকে আরও কার্যকর ও শৃঙ্খলাবদ্ধ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি যেসব জেলা থেকে প্রকাশিত সংবাদপত্রের প্রকাশনা রেকর্ড দুর্বল, সেগুলোকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) তালিকাভুক্তির বিষয়ও পর্যালোচনা করা হচ্ছে। তিনি আরও জানান, বর্তমানে ঢাকা থেকে ৫৮৫টি দৈনিক, ৩৬৩টি সাপ্তাহিক এবং ২৯৬টি মাসিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। এর মধ্যে মিডিয়া তালিকাভুক্ত রয়েছে ২৮৮টি দৈনিক, ৫৬টি সাপ্তাহিক এবং ২৩টি মাসিক পত্রিকা। সরকারের এই উদ্যোগকে অনলাইন গণমাধ্যমের জবাবদিহিতা, নিবন্ধন প্রক্রিয়া এবং প্রকাশনা ব্যবস্থাপনা আরও সুসংহত করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

অনলাইন সংবাদ পোর্টালের জন্য আসছে নতুন নীতিমালা

অনলাইন সংবাদ পোর্টালের নিবন্ধন ও পরিচালনা কার্যক্রম আরও সুশৃঙ্খল করতে সরকার নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল-এর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন ও পরিচালনা কার্যক্রমকে আরও কার্যকর ও শৃঙ্খলাবদ্ধ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি যেসব জেলা থেকে প্রকাশিত সংবাদপত্রের প্রকাশনা রেকর্ড দুর্বল, সেগুলোকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) তালিকাভুক্তির বিষয়ও পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে ঢাকা থেকে ৫৮৫টি দৈনিক, ৩৬৩টি সাপ্তাহিক এবং ২৯৬টি মাসিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। এর মধ্যে মিডিয়া তালিকাভুক্ত রয়েছে ২৮৮টি দৈনিক, ৫৬টি সাপ্তাহিক এবং ২৩টি মাসিক পত্রিকা।

সরকারের এই উদ্যোগকে অনলাইন গণমাধ্যমের জবাবদিহিতা, নিবন্ধন প্রক্রিয়া এবং প্রকাশনা ব্যবস্থাপনা আরও সুসংহত করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow