অনশনের পর স্ত্রীকে নিয়ে ঘরে ফিরলেন বিশ্বজিৎ

মাদারীপুরের ডাসারে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনশনরত স্বামী বিশ্বজিৎ পাত্রের ঘরে ফিরেছেন স্ত্রী অনুশীলা বাড়ৈ। শনিবার (০৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রাম থেকে স্বামীর বাড়িতে ফিরে যান তিনি। এর আগে গত চার দিন ধরে স্ত্রীর বাড়িতে অনশন করছিলেন স্বামী বিশ্বজিৎ পাত্র। জানা গেছে, ১০ বছরের প্রেমের সম্পর্কের পর ৪ বছর আগে প্রেমিক বিশ্বজিৎ পাত্রকে ভালোবেসে বিয়ে করেছিলেন অনুশীলা বাড়ৈ। নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে তার ভালবাসার মানুষটির সকল আবদার পূরণ করেন বিশ্বজিৎ। নার্সিংয়ে পড়ান স্ত্রী অনুশীলা বাড়ৈকে। কিন্তু চাকরি পাওয়ার পরই যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন স্ত্রী। এক সপ্তাহ আগে বিশ্বজিৎ পাত্র জানতে পারেন, তাকে না জানিয়ে তাকে ডিভোর্স দিয়েছেন স্ত্রী অনুশীলা বাড়ৈ। এমনই এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি। এরপরই ভালোবাসার মানুষটিকে ফিরে পেতে স্ত্রীর বাড়িতে গত চারদিন ধরে অবস্থান নেন। এমন ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হয়। পরে বিষয়টি নিয়ে দুই পরিবার মিলে স্থানীয়দের নিয়ে পারিবারিকভাবে মীমাংসায় বসেন। এরপরই নিজের ভুল বুঝতে পা

অনশনের পর স্ত্রীকে নিয়ে ঘরে ফিরলেন বিশ্বজিৎ

মাদারীপুরের ডাসারে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনশনরত স্বামী বিশ্বজিৎ পাত্রের ঘরে ফিরেছেন স্ত্রী অনুশীলা বাড়ৈ।

শনিবার (০৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রাম থেকে স্বামীর বাড়িতে ফিরে যান তিনি। এর আগে গত চার দিন ধরে স্ত্রীর বাড়িতে অনশন করছিলেন স্বামী বিশ্বজিৎ পাত্র।

জানা গেছে, ১০ বছরের প্রেমের সম্পর্কের পর ৪ বছর আগে প্রেমিক বিশ্বজিৎ পাত্রকে ভালোবেসে বিয়ে করেছিলেন অনুশীলা বাড়ৈ। নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে তার ভালবাসার মানুষটির সকল আবদার পূরণ করেন বিশ্বজিৎ। নার্সিংয়ে পড়ান স্ত্রী অনুশীলা বাড়ৈকে। কিন্তু চাকরি পাওয়ার পরই যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন স্ত্রী। এক সপ্তাহ আগে বিশ্বজিৎ পাত্র জানতে পারেন, তাকে না জানিয়ে তাকে ডিভোর্স দিয়েছেন স্ত্রী অনুশীলা বাড়ৈ। এমনই এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি। এরপরই ভালোবাসার মানুষটিকে ফিরে পেতে স্ত্রীর বাড়িতে গত চারদিন ধরে অবস্থান নেন। এমন ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হয়।

পরে বিষয়টি নিয়ে দুই পরিবার মিলে স্থানীয়দের নিয়ে পারিবারিকভাবে মীমাংসায় বসেন। এরপরই নিজের ভুল বুঝতে পারেন অনুশীলা বাড়ৈ।

স্ত্রী অনুশীলা বাড়ৈ বলেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। সবাই মিলে বসে ব্যাপারটি সুন্দরভাবে সমাধান করে দিয়েছে।

বিশ্বজিৎ পাত্র বলেন, স্ত্রীকে নিয়ে ঘরে ফিরতে পেরেছি, এটাই আমার বড় পাওয়া। ওকে আমি অনেক ভালোবাসি। আমাদের এই ভালবাসার বন্ধন যাতে সামনে অটুট থাকে সেই আশীর্বাদ করবেন সবাই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow