অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক
প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনিব্যবস্থা না নেওয়ার শর্তে অনশন ভাঙবেন বলে জানিয়েছেন ভারতের পরিবেশকর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। তিনি বলেছেন, সরকার এমন স্পষ্ট আশ্বাস না দিলে অনির্দিষ্টকালের অনশন চালিয়ে যাবেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংকে লেখা এক চিঠিতে ওয়াংচুক বলেন, ‘আমি সরকারের কাছে সম্মানের সঙ্গে স্পষ্ট ও দ্ব্যর্থহীন নিশ্চয়তা চাইছি, কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে শাস্তিমূলক বা প্রতিশোধমূলক আইনিব্যবস্থা নেওয়া হবে না।’ খবর এনডিটিভির। তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা শুধু একটি ন্যায়সংগত ও জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থার দাবিতে নিজেদের কথা তুলে ধরছে। সোনম ওয়াংচুককে গত শনিবার দিল্লির জন্তর মন্তরে চলা বিক্ষোভস্থল থেকে পুলিশ সরিয়ে নেয়। তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কর্মসূচির অংশ হিসেবে তিন সপ্তাহ ধরে অনশন করছিলেন। তবে পুলিশ সরিয়ে নেওয়ার পরও তিনি অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে গুরগাঁওয়ের বেসরকারি মেদান্তা হাসপাতালে তার অনশনের ২৫তম দিন চলছে।
প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনিব্যবস্থা না নেওয়ার শর্তে অনশন ভাঙবেন বলে জানিয়েছেন ভারতের পরিবেশকর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। তিনি বলেছেন, সরকার এমন স্পষ্ট আশ্বাস না দিলে অনির্দিষ্টকালের অনশন চালিয়ে যাবেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংকে লেখা এক চিঠিতে ওয়াংচুক বলেন, ‘আমি সরকারের কাছে সম্মানের সঙ্গে স্পষ্ট ও দ্ব্যর্থহীন নিশ্চয়তা চাইছি, কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে শাস্তিমূলক বা প্রতিশোধমূলক আইনিব্যবস্থা নেওয়া হবে না।’ খবর এনডিটিভির।
তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা শুধু একটি ন্যায়সংগত ও জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থার দাবিতে নিজেদের কথা তুলে ধরছে।
সোনম ওয়াংচুককে গত শনিবার দিল্লির জন্তর মন্তরে চলা বিক্ষোভস্থল থেকে পুলিশ সরিয়ে নেয়। তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কর্মসূচির অংশ হিসেবে তিন সপ্তাহ ধরে অনশন করছিলেন। তবে পুলিশ সরিয়ে নেওয়ার পরও তিনি অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
বর্তমানে গুরগাঁওয়ের বেসরকারি মেদান্তা হাসপাতালে তার অনশনের ২৫তম দিন চলছে।
What's Your Reaction?