অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

কুমিল্লার লালমাই উপজেলায় খাল খনন প্রকল্পে অনিয়মের সংবাদ প্রকাশের পর দৈনিক রূপসী বাংলা পত্রিকার সাংবাদিক মাসুদ রানাকে হুমকি ও অশালীন ভাষায় গালাগালের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় সংশ্লিষ্ট সাংবাদিক লালমাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনার একটি অডিও রেকর্ডও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত জাহাঙ্গীর আলম পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। অভিযোগ রয়েছে, তিনি দরবেশপাড়া বাজার এলাকায় খালের জায়গার ওপর নির্মিত একটি দোকানের মালিক। জানা গেছে, কৃষিজমিতে সেচ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে সরকারের চলমান খাল পুনঃখনন কর্মসূচির আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ থেকে দরবেশপাড়া বাজার হয়ে ডাকাতিয়া নদী পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের শুরু থেকে নির্ধারিত ৩০ ফুট প্রস্থে খননকাজ হলেও দরবেশপাড়া বাজার এলাকায় এসে সেই নকশা অনুসরণ করা হয়নি। সেখানে খালের ওপর গড়ে ওঠা ৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে খালের প্রস্থ ৩০ ফুটের পরিবর্তে মাত্র ১০ থে

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

কুমিল্লার লালমাই উপজেলায় খাল খনন প্রকল্পে অনিয়মের সংবাদ প্রকাশের পর দৈনিক রূপসী বাংলা পত্রিকার সাংবাদিক মাসুদ রানাকে হুমকি ও অশালীন ভাষায় গালাগালের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় সংশ্লিষ্ট সাংবাদিক লালমাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনার একটি অডিও রেকর্ডও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত জাহাঙ্গীর আলম পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। অভিযোগ রয়েছে, তিনি দরবেশপাড়া বাজার এলাকায় খালের জায়গার ওপর নির্মিত একটি দোকানের মালিক।

জানা গেছে, কৃষিজমিতে সেচ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে সরকারের চলমান খাল পুনঃখনন কর্মসূচির আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ থেকে দরবেশপাড়া বাজার হয়ে ডাকাতিয়া নদী পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করছে।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের শুরু থেকে নির্ধারিত ৩০ ফুট প্রস্থে খননকাজ হলেও দরবেশপাড়া বাজার এলাকায় এসে সেই নকশা অনুসরণ করা হয়নি। সেখানে খালের ওপর গড়ে ওঠা ৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে খালের প্রস্থ ৩০ ফুটের পরিবর্তে মাত্র ১০ থেকে ১৫ ফুট রাখা হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি হলে সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য ও ছবি সংগ্রহের পর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেন।

সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম এক সাংবাদিককে একাধিকবার ফোন করে হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডেও তাকে সাংবাদিকের সঙ্গে আপত্তিকর ভাষায় কথা বলতে শোনা যায়।

এ ঘটনায় দৈনিক রূপসী বাংলা পত্রিকার সাংবাদিক মাসুদ রানা বাদী হয়ে লালমাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল, মাটি কাটা, ড্রেজার পরিচালনা এবং অন্যান্য অনিয়মের অভিযোগ রয়েছে। 

তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে লালমাই প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান মজুমদার ও সাধারণ সম্পাদক কামাল হোসেন এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। কোনো সংবাদে আপত্তি থাকলে আইনি বা নীতিগতভাবে প্রতিবাদের সুযোগ রয়েছে। কিন্তু সাংবাদিককে হুমকি দেওয়া, ভয়ভীতি প্রদর্শন বা অশালীন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

লালমাই থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow