অনীক দত্তর চলে যাওয়া মানতে পারছেন না জয়া আহসান
নির্মাতা অনীক দত্তর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টালিগঞ্জ। বুধবার দুপুরে পরিচালকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বাংলা চলচ্চিত্র অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। মাত্র কয়েক দিন আগেই ছিল তার জন্মদিন। ২২ মে জন্মদিন উদযাপনের পাঁচ দিনের মাথায় এমন দুঃসংবাদ মেনে নিতে পারছেন না তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। অনীক দত্তর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও। বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্টে স্মরণ করেছেন ‘অপরাজিত’ নির্মাতাকে। জয়া আহসান তার পোস্টে জীবনানন্দ দাশের কবিতার কয়েকটি লাইন তুলে ধরে লেখেন, ‘শোনা গেল লাশকাটা ঘরে নিয়ে গেছে তারে/ কাল রাতে- ফাল্গুনের রাতের আঁধারে...।’ এরপর তিনি যোগ করেন, ‘যদিও ফাল্গুন নয়, আজ কি পঞ্চমী তিথি? জানি না… তবু আজ মনে মনে যতবার অনীকদার মুখের দিকে দেখছি, জীবনানন্দের এই কবিতা আমায় আষ্টেপৃষ্ঠে ধরছে।’ অভিনেত্রীর স্মৃতিচারণায় উঠে আসে অনীক দত্ত পরিচালিত একাধিক আলোচিত সিনেমার নাম। ‘ভূতের ভবিষ্যত’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘বরুণবাবুর বন্ধু’ ও ‘অপরাজিত’র মতো সিনেমার প্রসঙ্গ টেনে জয়া বলেন, অনীক দত্ত
নির্মাতা অনীক দত্তর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টালিগঞ্জ। বুধবার দুপুরে পরিচালকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বাংলা চলচ্চিত্র অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। মাত্র কয়েক দিন আগেই ছিল তার জন্মদিন। ২২ মে জন্মদিন উদযাপনের পাঁচ দিনের মাথায় এমন দুঃসংবাদ মেনে নিতে পারছেন না তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
অনীক দত্তর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও। বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্টে স্মরণ করেছেন ‘অপরাজিত’ নির্মাতাকে।
জয়া আহসান তার পোস্টে জীবনানন্দ দাশের কবিতার কয়েকটি লাইন তুলে ধরে লেখেন, ‘শোনা গেল লাশকাটা ঘরে নিয়ে গেছে তারে/ কাল রাতে- ফাল্গুনের রাতের আঁধারে...।’ এরপর তিনি যোগ করেন, ‘যদিও ফাল্গুন নয়, আজ কি পঞ্চমী তিথি? জানি না… তবু আজ মনে মনে যতবার অনীকদার মুখের দিকে দেখছি, জীবনানন্দের এই কবিতা আমায় আষ্টেপৃষ্ঠে ধরছে।’
অভিনেত্রীর স্মৃতিচারণায় উঠে আসে অনীক দত্ত পরিচালিত একাধিক আলোচিত সিনেমার নাম। ‘ভূতের ভবিষ্যত’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘বরুণবাবুর বন্ধু’ ও ‘অপরাজিত’র মতো সিনেমার প্রসঙ্গ টেনে জয়া বলেন, অনীক দত্ত স্যাটায়ারের মোড়কে দর্শকদের জীবনবোধের পাঠ দিয়েছেন।
জয়া আহসানের ভাষায়, ‘একটা নিরন্তর ফাঁক থেকে গেল বুঝি। এই চলে যাওয়া শুধু চলে যাওয়া নয়, গুণমুগ্ধ দর্শকদের বুড়ো আঙুল দেখিয়ে চলে যাওয়া যেন। ‘ভূতের ভবিষ্যত’ থেকে ‘অপরাজিত’ সবখানেই ছিল জীবনের গল্প।’
তিনি আরও মনে করেন, অনীক দত্তর চলে যাওয়া শুধু বাংলা সিনেমার নয়, ভারতীয় চলচ্চিত্রেরও অপূরণীয় ক্ষতি।
বুধবার দুপুরে প্রথমে জানা যায়, বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন অনীক দত্ত। পরে সংকটজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গড়িয়াহাট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।
আরও পড়ুন:
‘ভূতের ভবিষ্যৎ’খ্যাত নির্মাতা মারা গেছেন
দীর্ঘদিন পর স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে সানি দেওল, চমকে গেলেন অনুরাগীরা
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার ইঙ্গিত মিললেও, কী কারণে এমন ঘটনা ঘটল- তা এখনো তদন্ত করছে পুলিশ। তবে অনীক দত্তর মতো প্রাণবন্ত ও রসবোধসম্পন্ন একজন মানুষের এমন বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না তার ঘনিষ্ঠজনরা।
এমএমএফ
What's Your Reaction?