অনুমোদনহীন ৬ তলা ভবন গুঁড়িয়ে দিল রাজউক

রাজধানীর ডেমরায় অনুমোদন ছাড়াই নির্মিত একটি ছয়তলা ভবন উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পরিচালিত অভিযানে বুলডোজারের সাহায্যে ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভবনটি উচ্ছেদ করে। রাজউক সূত্র জানায়, ডেমরার স্টাফ কোয়ার্টার হাজিনগরের লাল বিল্ডিং-সংলগ্ন গোপ দক্ষিণ মৌজায় প্রায় এক কাঠা জমির ওপর ভবনটি নির্মাণ করেন মো. রফিকুল ইসলাম। প্রায় দুই বছর আগে নির্মাণকাজ শুরু হলে অনুমোদন না থাকায় রাজউক ভবনটির কাজ বন্ধ রাখতে নোটিশ দেয়। তবে সেই নির্দেশনা উপেক্ষা করেই ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়। অভিযানের সময় পাশের একটি বেসরকারি হাসপাতালের ভবনের অবৈধভাবে নির্মিত উপরের অংশও আংশিক অপসারণ করা হয়। একই সঙ্গে আশপাশের আরও দুটি ভবনে নিয়মবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। রাজউকের অথরাইজড কর্মকর্তা জান্নাতুল মাওয়া বলেন, ‘রাজউকের অনুমোদন ছাড়া কোনো ভবন নির্মাণের সুযোগ নেই। এই ভবনের কোনো নকশা বা অনুমোদন ছিল না। নিয়ম লঙ্ঘন করে নির্মিত ভবনগুলো শনাক্ত করে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চাল

অনুমোদনহীন ৬ তলা ভবন গুঁড়িয়ে দিল রাজউক

রাজধানীর ডেমরায় অনুমোদন ছাড়াই নির্মিত একটি ছয়তলা ভবন উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পরিচালিত অভিযানে বুলডোজারের সাহায্যে ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভবনটি উচ্ছেদ করে।

রাজউক সূত্র জানায়, ডেমরার স্টাফ কোয়ার্টার হাজিনগরের লাল বিল্ডিং-সংলগ্ন গোপ দক্ষিণ মৌজায় প্রায় এক কাঠা জমির ওপর ভবনটি নির্মাণ করেন মো. রফিকুল ইসলাম। প্রায় দুই বছর আগে নির্মাণকাজ শুরু হলে অনুমোদন না থাকায় রাজউক ভবনটির কাজ বন্ধ রাখতে নোটিশ দেয়। তবে সেই নির্দেশনা উপেক্ষা করেই ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়।

অভিযানের সময় পাশের একটি বেসরকারি হাসপাতালের ভবনের অবৈধভাবে নির্মিত উপরের অংশও আংশিক অপসারণ করা হয়। একই সঙ্গে আশপাশের আরও দুটি ভবনে নিয়মবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

রাজউকের অথরাইজড কর্মকর্তা জান্নাতুল মাওয়া বলেন, ‘রাজউকের অনুমোদন ছাড়া কোনো ভবন নির্মাণের সুযোগ নেই। এই ভবনের কোনো নকশা বা অনুমোদন ছিল না। নিয়ম লঙ্ঘন করে নির্মিত ভবনগুলো শনাক্ত করে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চালানো হবে।’

ডেমরা থানার ওসি মো. তাইফুর রহমান মির্জা বলেন, ‘রাজউকের উচ্ছেদ অভিযান নির্বিঘ্ন করতে ডেমরা থানা পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা দিয়েছে।’

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডেমরা থানা পুলিশ, ডেমরা ফায়ার স্টেশনের সদস্য, ডেমরা জোনের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা এবং রাজউকের ইমারত নির্মাণ শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow