অন্তর্বর্তী সরকারের সময় পাটওয়ারীরা হাজার কোটি টাকা কামিয়েছে: সাইফুল আলম নীরব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবের অনুসারীরা। মিছিলে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। রোববার (২ আগস্ট) বিকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শুরুর আগে বক্তব্য দেন সাইফুল আলম নীরব। তিনি বলেন, ‘৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার ১৮ মাস ক্ষমতায় ছিল। ওই সময়ে পাটওয়ারীরা দেশটা লুটেপুটে খেয়েছে।’ তিনি বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে যারা খাওয়াদাওয়া করতে পারত না, মেসের ভাড়া দিতে পারত না— তারাই এখন দামি গাড়িতে চড়ে, দামি জুতা পরে। অন্তর্বর্তী সরকারের সময়ে তারা হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। বিএনপি সরকারের আমলে সেই সুযোগ না থাকায় তাদের মাথা খারাপ হয়ে গেছে। তাই এখন বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে।’ হঠাৎ বিক্ষোভ কর্মসূচি ও নাসীরুদ্দীনের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে স্লোগান দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হঠাৎ করে একটি দল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, তার সহধর্মিণীর বিরুদ্ধে এবং জাতীয় নেতাদের

অন্তর্বর্তী সরকারের সময় পাটওয়ারীরা হাজার কোটি টাকা কামিয়েছে: সাইফুল আলম নীরব
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবের অনুসারীরা। মিছিলে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। রোববার (২ আগস্ট) বিকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শুরুর আগে বক্তব্য দেন সাইফুল আলম নীরব। তিনি বলেন, ‘৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার ১৮ মাস ক্ষমতায় ছিল। ওই সময়ে পাটওয়ারীরা দেশটা লুটেপুটে খেয়েছে।’ তিনি বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে যারা খাওয়াদাওয়া করতে পারত না, মেসের ভাড়া দিতে পারত না— তারাই এখন দামি গাড়িতে চড়ে, দামি জুতা পরে। অন্তর্বর্তী সরকারের সময়ে তারা হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। বিএনপি সরকারের আমলে সেই সুযোগ না থাকায় তাদের মাথা খারাপ হয়ে গেছে। তাই এখন বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে।’ হঠাৎ বিক্ষোভ কর্মসূচি ও নাসীরুদ্দীনের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে স্লোগান দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হঠাৎ করে একটি দল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, তার সহধর্মিণীর বিরুদ্ধে এবং জাতীয় নেতাদের বিরুদ্ধে কটূক্তিমূলক ও অশালীন বক্তব্য দিচ্ছে। এর প্রতিবাদেই আজকের বিক্ষোভ মিছিল। যেই বিএনপির নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেবে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।’ বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের ‘জামায়াত-শিবির-রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘চলছে লড়াই, চলবে— তারেক রহমান লড়বে’ এবং ‘নাসীরের দুই গালে, জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow