অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকাকে বাড়িতে ঢুকে ছুরিকাঘাত

ভারতের বেঙ্গালুরুর রামাগোন্ডানাহাল্লিতে ১৮ বছর বয়সী এক তরুণীকে ছুরিকাঘাত করেছে তার সাবেক প্রেমিক। পরে অভিযুক্ত নিজেও আত্মহত্যার চেষ্টা করে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। আহত তরুণীর নাম নন্দিনী দাস। অভিযুক্ত বান্দে নওয়াজ (১৮) নন্দিনীর সহপাঠী ছিলেন। গত তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি নন্দিনীর পরিবারের সদস্যরা অন্য একজনের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করেন। এতে ক্ষুব্ধ হয়ে নওয়াজ নন্দিনীর বাড়িতে যায়। সে প্রথমে নন্দিনীর দুই ছোট ভাইকে একটি কক্ষে আটকে রেখে ঘরের ভেতরে নন্দিনীকে গলা, হাত, পাঁজর ও উরুসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার ছুরিকাঘাত করে। এরপর নিজেও আত্মহত্যার চেষ্টা করে। ঘটনার সময় নন্দিনীর বাবা-মা বাড়িতে ছিলেন না। গুরুতর আহত অবস্থায়ও নন্দিনী বাড়ি থেকে বের হয়ে সাহায্যের জন্য চিৎকার করেন। প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নন্দিনী ও নওয়াজকে উদ্ধার করে আলাদা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে নন্দিনী বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর অভিযুক্ত নওয়াজকে ভর্তি করা হয়েছে বিদেহি হাসপাতালে। পুলিশ জানিয়েছে

অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকাকে বাড়িতে ঢুকে ছুরিকাঘাত

ভারতের বেঙ্গালুরুর রামাগোন্ডানাহাল্লিতে ১৮ বছর বয়সী এক তরুণীকে ছুরিকাঘাত করেছে তার সাবেক প্রেমিক। পরে অভিযুক্ত নিজেও আত্মহত্যার চেষ্টা করে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। আহত তরুণীর নাম নন্দিনী দাস। অভিযুক্ত বান্দে নওয়াজ (১৮) নন্দিনীর সহপাঠী ছিলেন। গত তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

সম্প্রতি নন্দিনীর পরিবারের সদস্যরা অন্য একজনের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করেন। এতে ক্ষুব্ধ হয়ে নওয়াজ নন্দিনীর বাড়িতে যায়। সে প্রথমে নন্দিনীর দুই ছোট ভাইকে একটি কক্ষে আটকে রেখে ঘরের ভেতরে নন্দিনীকে গলা, হাত, পাঁজর ও উরুসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার ছুরিকাঘাত করে। এরপর নিজেও আত্মহত্যার চেষ্টা করে।

ঘটনার সময় নন্দিনীর বাবা-মা বাড়িতে ছিলেন না। গুরুতর আহত অবস্থায়ও নন্দিনী বাড়ি থেকে বের হয়ে সাহায্যের জন্য চিৎকার করেন। প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নন্দিনী ও নওয়াজকে উদ্ধার করে আলাদা হাসপাতালে ভর্তি করে।

বর্তমানে নন্দিনী বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর অভিযুক্ত নওয়াজকে ভর্তি করা হয়েছে বিদেহি হাসপাতালে।

পুলিশ জানিয়েছে, নওয়াজ হোয়াইটফিল্ড এলাকায় একজন চালক হিসেবে কাজ করতেন এবং ভার্থুরের তুবরাহাল্লিতে বসবাস করতেন।

এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

গত মাসেও বেঙ্গালুরুতে বিয়ে নিয়ে বিরোধের জেরে ২৩ বছর বয়সী এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগে তার প্রেমিককে গ্রেফতার করেছিল পুলিশ।

সূত্র: এনডিটিভি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow