অপতথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করুন, সাংবাদিকদের তথ্য সচিব

ফেসবুকে ছড়িয়ে থাকা অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। রোববার (২৮ জুন) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মাহবুবা ফারজানা বলেন, ‘আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, অপতথ্য, গুজব এবং মিথ্যা তথ্য এগুলো তো সয়লাব হয়ে আছে, ফেসবুক প্রকৃত খবর, প্রকৃত তথ্যগুলো আপনারা অনুসরণ করছেন। অনুসন্ধানী সাংবাদিকতা যেটা খুব কমে গেছে, সেটা নিয়ে বের করে আনবেন। খবরের ভেতরের খবর, তার ভেতরের খবর আমরা চাই।’ সাংবাদিকতা একটি মহান পেশা উল্লেখ করে তিনি বলেন, ‘একটা মহান ব্রত আপনারা মন থেকে নিয়েছেন এবং আপনাদের সঙ্গে আরও অনেক মানুষ থাকা উচিত। আমাদেরও আপনাদের প্রতি আরও বেশি কেয়ার রাখা উচিত। আশা করব, এখানে আমাদের তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন। আমি সবাইকে বলে দিয়েছি যে, সাংবাদিক ভা

অপতথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করুন, সাংবাদিকদের তথ্য সচিব

ফেসবুকে ছড়িয়ে থাকা অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

রোববার (২৮ জুন) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মাহবুবা ফারজানা বলেন, ‘আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, অপতথ্য, গুজব এবং মিথ্যা তথ্য এগুলো তো সয়লাব হয়ে আছে, ফেসবুক প্রকৃত খবর, প্রকৃত তথ্যগুলো আপনারা অনুসরণ করছেন। অনুসন্ধানী সাংবাদিকতা যেটা খুব কমে গেছে, সেটা নিয়ে বের করে আনবেন। খবরের ভেতরের খবর, তার ভেতরের খবর আমরা চাই।’

সাংবাদিকতা একটি মহান পেশা উল্লেখ করে তিনি বলেন, ‘একটা মহান ব্রত আপনারা মন থেকে নিয়েছেন এবং আপনাদের সঙ্গে আরও অনেক মানুষ থাকা উচিত। আমাদেরও আপনাদের প্রতি আরও বেশি কেয়ার রাখা উচিত। আশা করব, এখানে আমাদের তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন। আমি সবাইকে বলে দিয়েছি যে, সাংবাদিক ভাইয়েরা যেন কোনোভাবে ক্ষুব্ধ না হয়।’

তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের অনেকে সাংবাদিকতার দিকে ঝুঁকছেন। এটা খুব ভালো একটা বিষয়। আমি আশা করব, আপনারা প্রকৃত তথ্য এবং সত্যতা জেনে খবর দেবেন।’

এসময় তথ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে দু-একটি পত্রিকায় যে সংবাদ আসছে, সেগুলো অপতথ্য এবং মিথ্যা তথ্যের শামিল বলেও মন্তব্য করেন সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, ‘এ বিষয়ে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে, যদি কিছু মনে হয়, আমাদের কাছে এসে যাচাই করবেন। আমাদের ডেস্কগুলোতে একটু যাচাই করে তারপর আপনারা সেই মতামতগুলো দেবেন। যদি এমন হয়, সাংবাদিকতার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হচ্ছে, আমার সঙ্গে কথা বলবেন। আপনাদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলবেন।’

ফল উৎসবে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাছির জামাল, ডিআরইউর সাবেক সভাপতি ও বিএসআরএফের প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সভাপতি তপন বিশ্বাস ও ফসিহ উদ্দিন মাহতাবসহ সংগঠনের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow