অপরাধ নিয়ন্ত্রণে সিলেট নগরজুড়ে বসবে আইপি ক্যামেরা : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজের গতি আরও বাড়াতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাট, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।  তিনি বলেছেন, সারা দেশের মধ্যে একটি দৃষ্টান্ত হিসেবে সিলেটকে গড়ে তুলতে সরকার কাজ করছে। অপরাধ দমনে শিগ্‌গিরই সিলেট নগরীকে অত্যাধুনিক আইপি ক্যামেরার আওতায় আনা হবে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের সঙ্গে এসএমপি কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের সম্পদ সীমিত হলেও বিদ্যমান সম্পদ ও সক্ষমতাকে সর্বোচ্চভাবে কাজে লাগিয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা, আবাসন সুবিধাসহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত

অপরাধ নিয়ন্ত্রণে সিলেট নগরজুড়ে বসবে আইপি ক্যামেরা : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজের গতি আরও বাড়াতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাট, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

তিনি বলেছেন, সারা দেশের মধ্যে একটি দৃষ্টান্ত হিসেবে সিলেটকে গড়ে তুলতে সরকার কাজ করছে। অপরাধ দমনে শিগ্‌গিরই সিলেট নগরীকে অত্যাধুনিক আইপি ক্যামেরার আওতায় আনা হবে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের সঙ্গে এসএমপি কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের সম্পদ সীমিত হলেও বিদ্যমান সম্পদ ও সক্ষমতাকে সর্বোচ্চভাবে কাজে লাগিয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা, আবাসন সুবিধাসহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, সংশ্লিষ্ট কর্মকর্তা ও সিলেট মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় খাদিমপাড়া বিসিক শিল্পনগরী থেকে ইসলামের হাওর পর্যন্ত ললীছড়া খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন খন্দকার আব্দুল মুক্তাদির। 

উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতসহ স্থানীয় বাসিন্দারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow