অপহরণ ও লুটের মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেফতার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব মোমছেদুল খান বুলবুলকে (৩৫) ডাকাতি, অপহরণ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লুটের মামলায় গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল(১৯ জুন) তাকে র‍্যাব-১৩ গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করে। পরে আজ(২০ জুন) সকালে গ্রেফতারকৃত বুলবুলকে আদালতে সোপর্দ করে পুলিশ। গ্রেফতারকৃত মোমছেদুল খান বুলবুল কালীগঞ্জ উপজেলার উত্তর মুশরাত মদাতী এলাকার মোঃ রকিবুল খানের ছেলে। কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত, মূল রহস্য উদ্ঘাটন এবং লুণ্ঠিত অর্থ উদ্ধারের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে পুলিশ রিমান্ডের আবেদন করেছে। আদালতের নথিপত্র ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২০ ফেব্রুয়ারি রাতে এক অপহরণ ও ডাকাতির ঘটনা ঘটে। মামলার বাদী মোঃ রবিউল ইসলাম (৩০) এবং ঘটনার প্রধান সাক্ষী মিস্টার আলী ওইদিন রাত আনুমানিক সাড়ে আটটার দিকে চাপারহাট বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে চাপারহাট-ভূুল্যারহাটগামী পাকা রাস্তার গুরুদয়াল চৌপথি মোড়ে পৌঁছামাত্রই বুলবুল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে

অপহরণ ও লুটের মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেফতার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব মোমছেদুল খান বুলবুলকে (৩৫) ডাকাতি, অপহরণ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লুটের মামলায় গ্রেফতার করেছে র‍্যাব।

গতকাল(১৯ জুন) তাকে র‍্যাব-১৩ গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করে। পরে আজ(২০ জুন) সকালে গ্রেফতারকৃত বুলবুলকে আদালতে সোপর্দ করে পুলিশ। গ্রেফতারকৃত মোমছেদুল খান বুলবুল কালীগঞ্জ উপজেলার উত্তর মুশরাত মদাতী এলাকার মোঃ রকিবুল খানের ছেলে। কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত, মূল রহস্য উদ্ঘাটন এবং লুণ্ঠিত অর্থ উদ্ধারের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে পুলিশ রিমান্ডের আবেদন করেছে।

আদালতের নথিপত্র ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২০ ফেব্রুয়ারি রাতে এক অপহরণ ও ডাকাতির ঘটনা ঘটে। মামলার বাদী মোঃ রবিউল ইসলাম (৩০) এবং ঘটনার প্রধান সাক্ষী মিস্টার আলী ওইদিন রাত আনুমানিক সাড়ে আটটার দিকে চাপারহাট বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে চাপারহাট-ভূুল্যারহাটগামী পাকা রাস্তার গুরুদয়াল চৌপথি মোড়ে পৌঁছামাত্রই বুলবুল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের পথরোধ করে জোরপূর্বক অপহরণের পর বুলবুলের মালিকানাধীন একটি মুরগির খামারে নিয়ে যাওয়া হয়। সেখানে ভোররাত পর্যন্ত আটকে রেখে বাদী ও সাক্ষীর ওপর অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলে উল্লেখ করা হয় মামলায়।

একপর্যায়ে আসামিরা বাদীর সঙ্গে থাকা নগদ ৩ লক্ষ ৪ হাজার টাকা এবং ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এছাড়া প্রাণনাশের হুমকি দিয়ে তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট (বিকাশ ও নগদ) থেকে জোরপূর্বক ধাপে ধাপে সর্বমোট ৮ লক্ষ ২৪ হাজার ১০৭ টাকা স্থানান্তর করে নেয়। পরদিন ভোর সাড়ে পাঁচটার দিকে ঘটনাটি কাউকে না জানানোর শর্তে এবং জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে মামলায় দাবি করেন বাদী।

পরবর্তীতে এই ঘটনায় গত ৩ এপ্রিল বুলবুলকে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই প্রধান অভিযুক্ত বুলবুল পলাতক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ইতিপূর্বেই তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনা করে দেখা গেছে, বুলবুলের বিরুদ্ধে লালমনিরহাটের কালীগঞ্জ, হাতীবান্ধা এবং সদর থানায় ডাকাতি, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি, গুরুতর আঘাত ও মারামারিসহ অন্তত ১১টি মামলা রয়েছে, এরমধ্যে বেশ কয়েকটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক বলেন, মোমছেদুল খান বুলবুলকে র‍্যাব-১৩ গ্রেফতার করে আমাদের নিকট হস্তান্তর করে। আজ সকালে আমরা আসামীকে আদালতে সোপর্দ করেছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow