অপহৃত মাদ্রাসা ছাত্রীকে দ্রুত উদ্ধারের দাবি জামায়াত আমিরের

গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে মসজিদের ইমামের মেয়ে ও মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা এবং লুটপাটের ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা লেখেন। জামায়াত আমির লেখেন, ‘গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে একটি মসজিদের ইমামের মাদ্রাসা ছাত্রী মেয়েকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা এবং লুটপাটের ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।’ তিনি লেখেন, ‘এ ঘটনা আমাকে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ। দুঃখজনকভাবে ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে না পারা চরম উদ্বেগজনক।’ তিনি আরও লেখেন, ‘আমি অবিলম্বে অপহৃত মেয়েটিকে অক্ষত উদ্ধার, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।’   ডা. শফিকুর রহমান লেখেন, ‘যাদের ছত্রছায়ায় এ ধরনের ন্যক্কারজনক ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে, সামাজিকভাবে এদেরকে বয়কট করতে হবে এবং দেশবাসী

অপহৃত মাদ্রাসা ছাত্রীকে দ্রুত উদ্ধারের দাবি জামায়াত আমিরের

গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে মসজিদের ইমামের মেয়ে ও মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা এবং লুটপাটের ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা লেখেন। জামায়াত আমির লেখেন, ‘গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে একটি মসজিদের ইমামের মাদ্রাসা ছাত্রী মেয়েকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা এবং লুটপাটের ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।’

তিনি লেখেন, ‘এ ঘটনা আমাকে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ। দুঃখজনকভাবে ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে না পারা চরম উদ্বেগজনক।’

তিনি আরও লেখেন, ‘আমি অবিলম্বে অপহৃত মেয়েটিকে অক্ষত উদ্ধার, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

 

ডা. শফিকুর রহমান লেখেন, ‘যাদের ছত্রছায়ায় এ ধরনের ন্যক্কারজনক ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে, সামাজিকভাবে এদেরকে বয়কট করতে হবে এবং দেশবাসীকে প্রতিবাদে সোচ্চার হতে হবে। বিশেষভাবে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অপরাধীদের প্রশ্রয় দিয়ে কোনোভাবেই এ ধরনের বর্বরতা চলতে দেওয়া যায় না।’ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow