অপহৃত ৩ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের রাউজানে অপহৃত ৩ বছরের শিশু নাবিলা আক্তারকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত একটি সিএনজিসহ তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাউজান থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মার্চ বিকাল সাড়ে ৩টার দিকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের বৈজ্জ্যাখালী গেট সংলগ্ন সেন্টমার্টিন ক্লাবের পূর্ব পাশে নিজ বাসার সামনে সমবয়সী শিশুদের সাথে খেলা করছিল নাবিলা আক্তার। এ সময় একটি সিএনজিযোগে তাকে অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাতনামা অপহরণকারীরা। ঘটনার পর নাবিলা আক্তারের পিতা রাউজান থানায় ডায়েরি করেন। পরে এক অপহরণকারী নাবিলার পিতার মোবাইলে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নাবিলার পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযানে নামে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বায়েজি

অপহৃত ৩ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের রাউজানে অপহৃত ৩ বছরের শিশু নাবিলা আক্তারকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত একটি সিএনজিসহ তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাউজান থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মার্চ বিকাল সাড়ে ৩টার দিকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের বৈজ্জ্যাখালী গেট সংলগ্ন সেন্টমার্টিন ক্লাবের পূর্ব পাশে নিজ বাসার সামনে সমবয়সী শিশুদের সাথে খেলা করছিল নাবিলা আক্তার। এ সময় একটি সিএনজিযোগে তাকে অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাতনামা অপহরণকারীরা।

ঘটনার পর নাবিলা আক্তারের পিতা রাউজান থানায় ডায়েরি করেন। পরে এক অপহরণকারী নাবিলার পিতার মোবাইলে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

নাবিলার পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযানে নামে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়।

পরে অভিযান চালিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে মো. রুবেল (৪৫), মো. জাহেদ (২৬) ও মুনসুর আলম (৩২) নামের তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। তাদের হেফাজত থেকেই অপহৃত শিশু নাবিলা আক্তারকে উদ্ধার করা হয়।

রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় রাউজান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow