অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ : ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৫

‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৩০ জানুয়ারি) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহবাগ থানা পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে। খিলগাঁও ও যাত্রাবাড়ী থানা পুলিশ ৪ জন করে মোট ৮ জনকে এবং শেরেবাংলা নগর ও হাজারীবাগ থানা পুলিশ তিনজন করে মোট ৬ জনকে গ্রেপ্তার করে। এ ছাড়া লালবাগ থানা পুলিশ ২ জনকে এবং কোতোয়ালি, ডেমরা, সূত্রাপুর, মোহাম্মদপুর ও বাড্ডা থানা পুলিশ একজন করে মোট ৫ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সাব্বির হোসেন (২৪), শাহীন বাপ্পী শামীম ওরফে সেলিম (২৫), আমির হোসেন (২৬), আক্তার হোসেন (৫৩), মনা ব্যাপারী (২৭), মো. হাফিজুল ইসলাম (২৬), তাজবিন খান (৩২), শরিফুল ইসলাম (২৯), মো. ফারুক (৩৫), শরিফুল ইসলাম (৫৩), সুফল চৌধুরী (৩৫), মো. মুন্না (২০), মেহেদী হাসান (৩০), মো. সাহেব আলী (২১), ইফতেখার রেজা (৪০), মামু

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ : ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৫
‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৩০ জানুয়ারি) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহবাগ থানা পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে। খিলগাঁও ও যাত্রাবাড়ী থানা পুলিশ ৪ জন করে মোট ৮ জনকে এবং শেরেবাংলা নগর ও হাজারীবাগ থানা পুলিশ তিনজন করে মোট ৬ জনকে গ্রেপ্তার করে। এ ছাড়া লালবাগ থানা পুলিশ ২ জনকে এবং কোতোয়ালি, ডেমরা, সূত্রাপুর, মোহাম্মদপুর ও বাড্ডা থানা পুলিশ একজন করে মোট ৫ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সাব্বির হোসেন (২৪), শাহীন বাপ্পী শামীম ওরফে সেলিম (২৫), আমির হোসেন (২৬), আক্তার হোসেন (৫৩), মনা ব্যাপারী (২৭), মো. হাফিজুল ইসলাম (২৬), তাজবিন খান (৩২), শরিফুল ইসলাম (২৯), মো. ফারুক (৩৫), শরিফুল ইসলাম (৫৩), সুফল চৌধুরী (৩৫), মো. মুন্না (২০), মেহেদী হাসান (৩০), মো. সাহেব আলী (২১), ইফতেখার রেজা (৪০), মামুন (৩০), রাজিব (২৬), শাওন ওরফে সেন্টু (২৮), এ বি এম মাহমুদুল বসরি (৩০) ও মো. জয়নাল হাওলাদার (৬৩)। অন্য গ্রেপ্তাররা হলেন— মো. সেলিম (৩০), মো. রমজান (১৯), কাউছার আহম্মেদ (৩৩), মো. আলম সরদার (৪২), মো. আইউব আলী (৩৩), মিজানুর রহমান (৩৮), মো. শাহদাত (২৪), এমসার ইউনুছ (৪০), মাইখেল চন্দ্র (২৮), আলী আহম্মেদ (২৬), ইয়াহিয়া ফেরদৌস হিটলার (৩০), লিমন (১৯), মো. করিম মিয়া (২৬), মো. দেলোয়ার হোসেন (৩৫) ও মো. রমজান আলী (২৪)। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow