অপারেশন থিয়েটারে শুয়ে গান গাইলেন সোনু নিগম
গান তার কাছে শুধু পেশা নয়, জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই শরীরে অস্ত্রোপচার চলার সময়ও সুর থেকে নিজেকে দূরে রাখতে পারলেন না জনপ্রিয় গায়ক সোনু নিগম। অপারেশন থিয়েটারে শুয়ে কিংবদন্তি গায়ক মহম্মদ রফির জনপ্রিয় গান ‘সুহানি রাত ঢল চুকি’ গাইতে দেখা গেছে তাকে। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। জানা গেছে, সোনু নিগমের বাঁ হাতের অনামিকা আঙুলে বারবার একটি গুটি বা বাড়তি অংশ তৈরি হচ্ছিল। সেই সমস্যার চিকিৎসার জন্যই সম্প্রতি তার অস্ত্রোপচার হয়। তবে অস্ত্রোপচারের সময় গান গাওয়ার বিষয়টি আগে থেকে পরিকল্পিত ছিল না বলেই জানিয়েছেন সোনু। তার ভাষ্য, মুহূর্তটি হঠাৎ করেই তৈরি হয়ে যায়। গান তার কাছে এতটাই স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত যে কঠিন পরিস্থিতির মধ্যেও সুরই যেন তার আশ্রয় হয়ে ওঠে। অপারেশন থিয়েটারে উপস্থিত চিকিৎসকরাও তার এমন আচরণে অবাক হওয়ার পাশাপাশি মুহূর্তটি উপভোগ করেন। মহম্মদ রফির প্রতি সোনু নিগমের শ্রদ্ধার কথা সংগীতাঙ্গনে অজানা নয়। একাধিকবার তিনি রফিকে নিজের অনুপ্রেরণা ও গুরু হিসেবে উল্লেখ করেছেন। চলতি বছরের মে মাসেও একটি কনসার্টে রফির গান গেয়ে কিংবদন্তি এই শিল্পী
গান তার কাছে শুধু পেশা নয়, জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই শরীরে অস্ত্রোপচার চলার সময়ও সুর থেকে নিজেকে দূরে রাখতে পারলেন না জনপ্রিয় গায়ক সোনু নিগম। অপারেশন থিয়েটারে শুয়ে কিংবদন্তি গায়ক মহম্মদ রফির জনপ্রিয় গান ‘সুহানি রাত ঢল চুকি’ গাইতে দেখা গেছে তাকে। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
জানা গেছে, সোনু নিগমের বাঁ হাতের অনামিকা আঙুলে বারবার একটি গুটি বা বাড়তি অংশ তৈরি হচ্ছিল। সেই সমস্যার চিকিৎসার জন্যই সম্প্রতি তার অস্ত্রোপচার হয়। তবে অস্ত্রোপচারের সময় গান গাওয়ার বিষয়টি আগে থেকে পরিকল্পিত ছিল না বলেই জানিয়েছেন সোনু।
তার ভাষ্য, মুহূর্তটি হঠাৎ করেই তৈরি হয়ে যায়। গান তার কাছে এতটাই স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত যে কঠিন পরিস্থিতির মধ্যেও সুরই যেন তার আশ্রয় হয়ে ওঠে। অপারেশন থিয়েটারে উপস্থিত চিকিৎসকরাও তার এমন আচরণে অবাক হওয়ার পাশাপাশি মুহূর্তটি উপভোগ করেন।
মহম্মদ রফির প্রতি সোনু নিগমের শ্রদ্ধার কথা সংগীতাঙ্গনে অজানা নয়। একাধিকবার তিনি রফিকে নিজের অনুপ্রেরণা ও গুরু হিসেবে উল্লেখ করেছেন। চলতি বছরের মে মাসেও একটি কনসার্টে রফির গান গেয়ে কিংবদন্তি এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানান সোনু।
তাই অস্ত্রোপচারের মতো ব্যক্তিগত ও কঠিন একটি মুহূর্তে তার কণ্ঠে রফির গান শোনা যেন গুরু-শিষ্যের সেই গভীর সম্পর্ককেই নতুন করে সামনে নিয়ে এসেছে।
মহম্মদ রফির কণ্ঠে ‘সুহানি রাত ঢল চুকি’ গানটি হিন্দি চলচ্চিত্রের সংগীতের ইতিহাসে অন্যতম জনপ্রিয়। ১৯৪৯ সালের সিনেমা ‘দুলারি’র এই গান আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। এবার সেই গানই সোনু নিগমের কণ্ঠে শোনা গেল একেবারে ভিন্ন পরিবেশে-কনসার্টের মঞ্চে নয়, অপারেশন থিয়েটারে।
সোনুর এই ঘটনা যেন আরও একবার প্রমাণ করল, একজন শিল্পীর কাছে তার শিল্প কতটা গভীরভাবে জীবনের সঙ্গে জড়িয়ে থাকতে পারে। শরীরে চলছিল অস্ত্রোপচার, অথচ মন তখনও ছিল সুরের জগতে।

তাঁতের বুকে জুবিন গার্গের অমর গান
এর আগে চলতি বছরের জুনেও নিজের শারীরিক সমস্যার কথা জানিয়েছিলেন সোনু। সে সময় তিনি জানিয়েছিলেন, ফিজিওথেরাপি বেশ যন্ত্রণাদায়ক ছিল এবং ব্যথানাশক ওষুধও নিতে হচ্ছিল। ফলে নতুন করে অস্ত্রোপচারের খবর সামনে আসায় স্বাভাবিকভাবেই তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
এমএমএফ
What's Your Reaction?
