অপ্রস্তুত অবস্থায় হাসপাতালের রিয়েল সিচুয়েশনটা দেখার চেষ্টা করছি
অপ্রস্তুত অবস্থায় হাসপাতালের রিয়েল সিচুয়েশনটা কি তা দেখার চেষ্টা করছি। রুট লেভেলে ডাক্তার এবং রোগীর আচরণ কেমন তা দেখার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন। সেবার মান কীভাবে আরও বাড়ানো এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় সেজন্য সরকারের পাশাপাশি সবাইকে সহযোগিতা করতে হবে। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার নিরলসভাবে কাজ করছে। ইতোমধ্যে ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের হামের ভ্যাকসিন দেওয়া হয়েছে। যেসব শিশু ভ্যাকসিন পায়নি তাদেরকেও খুঁজে খুঁজে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হাসপাতালের কোনো স্টাফ রোগীদের সঙ্গে খারাপ আচরণ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অচিরেই দেশের সব হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। পরিদর্শনের সময় মন্ত্রীস্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ড এবং রান্নাঘর ঘুরে দেখেন। এসময় মন্ত্রী ভর্তি থাকা রোগীদ
অপ্রস্তুত অবস্থায় হাসপাতালের রিয়েল সিচুয়েশনটা কি তা দেখার চেষ্টা করছি। রুট লেভেলে ডাক্তার এবং রোগীর আচরণ কেমন তা দেখার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন। সেবার মান কীভাবে আরও বাড়ানো এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় সেজন্য সরকারের পাশাপাশি সবাইকে সহযোগিতা করতে হবে।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার নিরলসভাবে কাজ করছে। ইতোমধ্যে ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের হামের ভ্যাকসিন দেওয়া হয়েছে। যেসব শিশু ভ্যাকসিন পায়নি তাদেরকেও খুঁজে খুঁজে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হাসপাতালের কোনো স্টাফ রোগীদের সঙ্গে খারাপ আচরণ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অচিরেই দেশের সব হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
পরিদর্শনের সময় মন্ত্রীস্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ড এবং রান্নাঘর ঘুরে দেখেন। এসময় মন্ত্রী ভর্তি থাকা রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের সেবার মান এবং রান্না সম্পর্কে জানতে চান। এছাড়াও হাসপাতালের রোগীদের জন্য খাবার তৈরির ঘর পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে মন্ত্রী স্বাগত জানান কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।
এসকে রাসেল/এএইচ/জেআইএম
What's Your Reaction?