অবকাঠামো উন্নয়নে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: মেয়র শাহাদাত
চট্টগ্রাম নগরের অবকাঠামো উন্নয়নে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, প্রচলিত ধারণার বাইরে গিয়ে বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। বুধবার (১৩ মে) নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। সড়কের নির্মাণকাজে রড উৎপাদনের সময় উৎপন্ন ‘স্ল্যাগ’ ব্যবহারের সম্ভাবনা নিয়ে এ সেমিনারটি হয়। আয়োজন করে রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম)। সেমিনারে জানানো হয়, স্ল্যাগ হলো ধাতু গলানো বা নিষ্কাশনের সময় উৎপন্ন এক ধরনের অবশিষ্ট পদার্থ, যা ধাতব অক্সাইড ও সিলিকন ডাই-অক্সাইডের মিশ্রণে তৈরি হয়। এটি পরিবেশবান্ধব এবং সড়ক ও অবকাঠামো নির্মাণে বিকল্প উপকরণ হিসেবে ব্যবহারযোগ্য। মেয়র বলেন, শহরের সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো নির্মাণে শুধু গতানুগতিক পদ্ধতিতে আটকে থাকলে চলবে না। প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন ধারণা ও কৌশল ব্যবহার করতে হবে। এতে খরচ কমবে, পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়নও সম্ভব হবে। সেমিন
চট্টগ্রাম নগরের অবকাঠামো উন্নয়নে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, প্রচলিত ধারণার বাইরে গিয়ে বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।
বুধবার (১৩ মে) নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। সড়কের নির্মাণকাজে রড উৎপাদনের সময় উৎপন্ন ‘স্ল্যাগ’ ব্যবহারের সম্ভাবনা নিয়ে এ সেমিনারটি হয়। আয়োজন করে রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম)।
সেমিনারে জানানো হয়, স্ল্যাগ হলো ধাতু গলানো বা নিষ্কাশনের সময় উৎপন্ন এক ধরনের অবশিষ্ট পদার্থ, যা ধাতব অক্সাইড ও সিলিকন ডাই-অক্সাইডের মিশ্রণে তৈরি হয়। এটি পরিবেশবান্ধব এবং সড়ক ও অবকাঠামো নির্মাণে বিকল্প উপকরণ হিসেবে ব্যবহারযোগ্য।
মেয়র বলেন, শহরের সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো নির্মাণে শুধু গতানুগতিক পদ্ধতিতে আটকে থাকলে চলবে না। প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন ধারণা ও কৌশল ব্যবহার করতে হবে। এতে খরচ কমবে, পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়নও সম্ভব হবে।
সেমিনারে বিএসআরএমের প্রতিনিধিরা স্ল্যাগ ব্যবহারের সুবিধা, স্থায়িত্ব ও পরিবেশগত প্রভাব নিয়ে উপস্থাপনা দেন।
অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) ফরহাদুল আলম, মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন ও আবু সাদাত তৈয়বসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/একিউএফ
What's Your Reaction?