অবশিষ্ট খাবার ধুয়ে পুনরায় পরিবেশন করে রেস্তোরাঁটি

মালয়েশিয়ার সেরেমবান শহরের একটি রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। অবশিষ্ট রান্না করা খাবার ধুয়ে পুনরায় পরিবেশনের প্রস্তুতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়, ৩ ফেব্রুয়ারি মধ্যরাতের পর রেস্তোরাঁটির পেছনে এক কর্মীকে মুরগি, খাসির মাংস ও বিনস ধুতে দেখেন এক পথচারী। প্রথমে প্রশ্ন এড়িয়ে গেলেও পরে ওই কর্মী স্বীকার করেন, খাবারগুলো পরদিন আবার রান্না করে পরিবেশন করা হবে। ভিডিওতে দেখা যায়, ঝোল ধুয়ে ফেলে খাবারগুলো আলাদা ট্রেতে রাখা হচ্ছে। ঘটনাটি দ্রুত ভাইরাল হলে স্বাস্থ্যবিধি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, এক কর্মীর ‘এতে কোনো ঝুঁকি নেই’ মন্তব্যও জনমনে ক্ষোভ বাড়ায়। এই রেস্তোরাঁকে কেন্দ্র করে খাদ্য নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভোক্তা সংগঠনগুলো বলছে, খরচ কমানোর প্রবণতা থেকেই এমন অনৈতিক চর্চা হয় এবং এ বিষয়ে কঠোর নজরদারি জরুরি। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রেস্তোরাঁটি বন্ধ থাকবে।

অবশিষ্ট খাবার ধুয়ে পুনরায় পরিবেশন করে রেস্তোরাঁটি

মালয়েশিয়ার সেরেমবান শহরের একটি রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। অবশিষ্ট রান্না করা খাবার ধুয়ে পুনরায় পরিবেশনের প্রস্তুতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়, ৩ ফেব্রুয়ারি মধ্যরাতের পর রেস্তোরাঁটির পেছনে এক কর্মীকে মুরগি, খাসির মাংস ও বিনস ধুতে দেখেন এক পথচারী। প্রথমে প্রশ্ন এড়িয়ে গেলেও পরে ওই কর্মী স্বীকার করেন, খাবারগুলো পরদিন আবার রান্না করে পরিবেশন করা হবে। ভিডিওতে দেখা যায়, ঝোল ধুয়ে ফেলে খাবারগুলো আলাদা ট্রেতে রাখা হচ্ছে।

ঘটনাটি দ্রুত ভাইরাল হলে স্বাস্থ্যবিধি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, এক কর্মীর ‘এতে কোনো ঝুঁকি নেই’ মন্তব্যও জনমনে ক্ষোভ বাড়ায়।

এই রেস্তোরাঁকে কেন্দ্র করে খাদ্য নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভোক্তা সংগঠনগুলো বলছে, খরচ কমানোর প্রবণতা থেকেই এমন অনৈতিক চর্চা হয় এবং এ বিষয়ে কঠোর নজরদারি জরুরি। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রেস্তোরাঁটি বন্ধ থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow