অবশেষে নিশ্চিত হলো মেসির বিশ্বকাপে খেলা

একে একে সব দলই ঘোষণা করে দিচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড। জার্মানি, ফ্রান্স, ব্রাজিল ও ইংল্যান্ডের মতো দলগুলো ঘোষণা করে দিয়েছে বিশ্বকাপের দল। জল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন নেইমার জুনিয়র। এখনও স্কোয়াড ঘোষণা করেনি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসি কি থাকবেন সেই স্কোয়াডে? এই নিয়ে আগ্রহ কেবল আর্জেন্টিনা নয়, সমগ্র ফুটবল বিশ্বের সমর্থকদের। আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড স্কোয়াড ঘোষণার আগেই জানা গেল,স্কোয়াডে থাকছেন মেসি। সেটি নিশ্চিত করেছেন আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য ও মেসির সাবেক সতীর্থ রবার্তো আয়ালা। আর্জেন্টিনার রেডিও লা রেডকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ালা কথা বলেন কারা থাকছেন বিশ্বকাপ স্কোয়াডে। তিনি বলেন, ‘মেসি ইতিমধ্যেই নিশ্চিত। সেই প্রথম খেলোয়াড়, যে বিশ্বকাপ দলে যাচ্ছে।’ বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আয়ালা বলেন, ‘আমরা এমন একটি কলম দিয়ে তালিকা করছি, যা মুছে ফেলা যায়। শেষ পর্যন্ত অপেক্ষা করি পূর্ণ তালিকা প্রকাশের জন্য।’ এবারের বিশ্বকাপে ‘জে’ গ্রুপে আছে আর্জেন্টিনা। সেখানে মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আইএন

অবশেষে নিশ্চিত হলো মেসির বিশ্বকাপে খেলা

একে একে সব দলই ঘোষণা করে দিচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড। জার্মানি, ফ্রান্স, ব্রাজিল ও ইংল্যান্ডের মতো দলগুলো ঘোষণা করে দিয়েছে বিশ্বকাপের দল। জল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন নেইমার জুনিয়র।

এখনও স্কোয়াড ঘোষণা করেনি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসি কি থাকবেন সেই স্কোয়াডে? এই নিয়ে আগ্রহ কেবল আর্জেন্টিনা নয়, সমগ্র ফুটবল বিশ্বের সমর্থকদের।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড স্কোয়াড ঘোষণার আগেই জানা গেল,স্কোয়াডে থাকছেন মেসি। সেটি নিশ্চিত করেছেন আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য ও মেসির সাবেক সতীর্থ রবার্তো আয়ালা।

আর্জেন্টিনার রেডিও লা রেডকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ালা কথা বলেন কারা থাকছেন বিশ্বকাপ স্কোয়াডে। তিনি বলেন, ‘মেসি ইতিমধ্যেই নিশ্চিত। সেই প্রথম খেলোয়াড়, যে বিশ্বকাপ দলে যাচ্ছে।’

বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আয়ালা বলেন, ‘আমরা এমন একটি কলম দিয়ে তালিকা করছি, যা মুছে ফেলা যায়। শেষ পর্যন্ত অপেক্ষা করি পূর্ণ তালিকা প্রকাশের জন্য।’

এবারের বিশ্বকাপে ‘জে’ গ্রুপে আছে আর্জেন্টিনা। সেখানে মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow