অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প
বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়া মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এত দিন বিষয়টি গুঞ্জন হিসেবে থাকলেও, ট্রাম্প নিজেই নিশ্চিত করেছেন যে তিনি এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে অনুরোধ করেছিলেন। নিয়ম অনুযায়ী লাল কার্ড দেখার পর স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল বালোগানের ওপর। তবে ফিফা বিশেষ আইনে তার এই নিষেধাজ্ঞা স্থগিত করে। জানা গেছে, মার্কিন প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপে ফিফা এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্প বলেছেন, বালোগানের নিষেধাজ্ঞা তুলে দিয়ে ‘সঠিক সিদ্ধান্ত’ নিয়েছে ফিফা। তার দাবি, এই নিষেধাজ্ঞা কার্যকর হলে টুর্নামেন্টের ওপর ‘বড় কলঙ্ক’ পড়ত। বসনিয়ার বিপক্ষে প্রথম ও চলতি আসরে নিজের তৃতীয় গোল করে এই স্ট্রাইকার চলতি বিশ্বকাপে দেশের শীর্ষ গোলদাতা। মঙ্গলবার (৭ জুলাই) সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। লাল কার্ডের কারণে এই ম্যাচটি খেলার কথা ছিল না বালোগানের। কিন্তু ফিফা ২৫ বছর বয়সী স
বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়া মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এত দিন বিষয়টি গুঞ্জন হিসেবে থাকলেও, ট্রাম্প নিজেই নিশ্চিত করেছেন যে তিনি এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে অনুরোধ করেছিলেন।
নিয়ম অনুযায়ী লাল কার্ড দেখার পর স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল বালোগানের ওপর। তবে ফিফা বিশেষ আইনে তার এই নিষেধাজ্ঞা স্থগিত করে। জানা গেছে, মার্কিন প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপে ফিফা এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে।
ট্রাম্প বলেছেন, বালোগানের নিষেধাজ্ঞা তুলে দিয়ে ‘সঠিক সিদ্ধান্ত’ নিয়েছে ফিফা। তার দাবি, এই নিষেধাজ্ঞা কার্যকর হলে টুর্নামেন্টের ওপর ‘বড় কলঙ্ক’ পড়ত। বসনিয়ার বিপক্ষে প্রথম ও চলতি আসরে নিজের তৃতীয় গোল করে এই স্ট্রাইকার চলতি বিশ্বকাপে দেশের শীর্ষ গোলদাতা।
মঙ্গলবার (৭ জুলাই) সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। লাল কার্ডের কারণে এই ম্যাচটি খেলার কথা ছিল না বালোগানের। কিন্তু ফিফা ২৫ বছর বয়সী স্ট্রাইকারকে খেলার সুযোগ করে দিলো।
সোমবার হোয়াইট হাউজে ট্রাম্প এক বক্তব্যে জানান, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে ফিফাকে অনুরোধ করেছিলেন তিনি। কারণ তার মনে হয় না, এটা ফাউল ছিল।
আমেরিকার রাষ্ট্রপ্রধান নিশ্চিত করেছেন যে, তিনি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু তিনি কেবল সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে বলেছিলেন। বালোগানের নিষেধাজ্ঞা তুলে নিতেই হবে, এমন কোনো নির্দেশ দেননি।
What's Your Reaction?