অবশেষে স্বীকার করলেন প্রেমের কথা, জানালেন প্রেমিকের নাম
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও উদ্যোক্তা শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে জোর গুঞ্জন। যদিও দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে প্রেমের কথা স্বীকার করেননি, তবে বিভিন্ন সময় নিজেদের আচরণে সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন তারা। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন জাহ্নবী। সম্প্রতি বোন অংশুলা কাপুরের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন জাহ্নবী। পরে অনুষ্ঠানের একাধিক ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি রেশমি শাড়ি ও স্ট্র্যাপলেস ব্লাউজে নজর কাড়লেও, সবচেয়ে বেশি আলোচনায় আসে তার হাতে আঁকা মেহেদির নকশা। ছবিগুলো খুঁটিয়ে দেখে ভক্তরা লক্ষ্য করেন, মেহেদির নকশার মধ্যে সূক্ষ্মভাবে লেখা রয়েছে শিখর পাহাড়িয়ার ডাকনাম ‘শিখু’। এরপর থেকেই সামাজিক মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে দুজনের প্রেমের গুঞ্জন। জাহ্নবী ও শিখরের পরিচয় বহু দিনের। কিশোর বয়স থেকেই তারা একে অপরকে চেনেন। ২০১৬ সালে প্রথম তাদের প্রেমের গুঞ্জন ছড়ায়। তবে ২০১৮ সালে জাহ্নবীর অভিষেক চলচ্চিত্র ধড়ক মুক্তির পর তাদের বিচ্ছেদের খবরও প্রকাশ্যে আসে। এরপর ২০২৩ সাল থেকে বিভিন্ন পার্টি, অবকাশযাপন এবং অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠান
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও উদ্যোক্তা শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে জোর গুঞ্জন। যদিও দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে প্রেমের কথা স্বীকার করেননি, তবে বিভিন্ন সময় নিজেদের আচরণে সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন তারা। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন জাহ্নবী।
সম্প্রতি বোন অংশুলা কাপুরের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন জাহ্নবী। পরে অনুষ্ঠানের একাধিক ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি রেশমি শাড়ি ও স্ট্র্যাপলেস ব্লাউজে নজর কাড়লেও, সবচেয়ে বেশি আলোচনায় আসে তার হাতে আঁকা মেহেদির নকশা।
ছবিগুলো খুঁটিয়ে দেখে ভক্তরা লক্ষ্য করেন, মেহেদির নকশার মধ্যে সূক্ষ্মভাবে লেখা রয়েছে শিখর পাহাড়িয়ার ডাকনাম ‘শিখু’। এরপর থেকেই সামাজিক মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে দুজনের প্রেমের গুঞ্জন।
জাহ্নবী ও শিখরের পরিচয় বহু দিনের। কিশোর বয়স থেকেই তারা একে অপরকে চেনেন। ২০১৬ সালে প্রথম তাদের প্রেমের গুঞ্জন ছড়ায়। তবে ২০১৮ সালে জাহ্নবীর অভিষেক চলচ্চিত্র ধড়ক মুক্তির পর তাদের বিচ্ছেদের খবরও প্রকাশ্যে আসে।
এরপর ২০২৩ সাল থেকে বিভিন্ন পার্টি, অবকাশযাপন এবং অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানসহ নানা আয়োজনে একসঙ্গে দেখা যায় এই জুটিকে। তখন থেকেই তাদের সম্পর্ক নিয়ে আবারও আলোচনা শুরু হয়।
এটি অবশ্য প্রথমবার নয়। ২০২৪ সালে বাবা বনি কাপুরের প্রযোজিত ময়দান সিনেমার বিশেষ প্রদর্শনীতে ‘শিখু’ লেখা নেকলেস পরে হাজির হয়েছিলেন জাহ্নবী। এছাড়া জনপ্রিয় টক শো কফি উইথ করণ-এ কথোপকথনের সময় ভুলবশত শিখরের নাম নিজের স্পিড ডায়াল তালিকায় থাকার বিষয়টিও প্রকাশ করে ফেলেছিলেন তিনি।
এদিকে শিখর পাহাড়িয়া মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি। তিনি একজন উদ্যোক্তা ও বিনিয়োগকারী। লন্ডনের রিজেন্টস ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করেছেন এবং গেমিং ও অবকাঠামো খাতেও তার ব্যবসায়িক উদ্যোগ রয়েছে।
What's Your Reaction?