‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

গেল ঈদুল আজহায় প্রচারিত নাটকগুলোর মধ্যে অন্যতম আলোচিত নাম ‘মায়া পাখি’। নাটকের গল্প ও অভিনয় প্রশংসিত হওয়ার পাশাপাশি কর্মজীবী নারীদের নেতিবাচকভাবে উপস্থাপন করায় সমালোচনার মুখেও পড়েছে এটি। এবার এই সমালোচনা নিয়ে মুখ খুললেন নাটকের মায়া চরিত্রে রূপদানকারী অভিনেত্রী নাজনীন নীহা। সমালোচকদের জবাবে নীহা জানান সমাজে এমন ঘটনা অহরহ ঘটছে এবং বাস্তবতার আলোকেই গল্পটি তৈরি হয়েছে। তিনি বলেন, ‘বাস্তবে এরকম ঘটনা অনেক আছে। গল্পের প্রয়োজনে সেগুলোই তুলে ধরা হয়েছে। অবাস্তব কিছু দেখানো হয়নি। খারাপ কিছুও উপস্থাপন করা হয়নি। দর্শকদের জন্য শিক্ষণীয়ও বলতে পারেন। কেননা খারাপ কিছুর ফল কখনও ভালো আসে না। নাটকটি দেখে তারা এটা বুঝতে পারবেন।’ সমালোচনার পাশাপাশি নাটকটি নিয়ে দর্শক প্রশংসায়ও ভাসছেন এই অভিনেত্রী। এই সাফল্যের পুরো কৃতিত্ব নির্মাতা ও সহশিল্পীকে দিয়ে নীহা বলেন, ‘এটা সম্ভব হয়েছে অপূর্ব ভাইয়া ও সৌখিন ভাইয়ার জন্য। এটা এভাবে করো ওটা ওভাবে করো ওনারা প্রত্যেকটি জিনিস এরকম ধরে ধরে বলে দিয়েছেন। আমিও আমার জায়গা থেকে চেষ্টা করছি। আগেও বলেছি আমি শিখছি। এটা আমার শেখার সময়। সবাই পছন্দ করছে শুনে ভালো লাগছে। আরও ভালো করার চে

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

গেল ঈদুল আজহায় প্রচারিত নাটকগুলোর মধ্যে অন্যতম আলোচিত নাম ‘মায়া পাখি’। নাটকের গল্প ও অভিনয় প্রশংসিত হওয়ার পাশাপাশি কর্মজীবী নারীদের নেতিবাচকভাবে উপস্থাপন করায় সমালোচনার মুখেও পড়েছে এটি। এবার এই সমালোচনা নিয়ে মুখ খুললেন নাটকের মায়া চরিত্রে রূপদানকারী অভিনেত্রী নাজনীন নীহা।

সমালোচকদের জবাবে নীহা জানান সমাজে এমন ঘটনা অহরহ ঘটছে এবং বাস্তবতার আলোকেই গল্পটি তৈরি হয়েছে। তিনি বলেন, ‘বাস্তবে এরকম ঘটনা অনেক আছে। গল্পের প্রয়োজনে সেগুলোই তুলে ধরা হয়েছে। অবাস্তব কিছু দেখানো হয়নি। খারাপ কিছুও উপস্থাপন করা হয়নি। দর্শকদের জন্য শিক্ষণীয়ও বলতে পারেন। কেননা খারাপ কিছুর ফল কখনও ভালো আসে না। নাটকটি দেখে তারা এটা বুঝতে পারবেন।’

সমালোচনার পাশাপাশি নাটকটি নিয়ে দর্শক প্রশংসায়ও ভাসছেন এই অভিনেত্রী। এই সাফল্যের পুরো কৃতিত্ব নির্মাতা ও সহশিল্পীকে দিয়ে নীহা বলেন, ‘এটা সম্ভব হয়েছে অপূর্ব ভাইয়া ও সৌখিন ভাইয়ার জন্য। এটা এভাবে করো ওটা ওভাবে করো ওনারা প্রত্যেকটি জিনিস এরকম ধরে ধরে বলে দিয়েছেন। আমিও আমার জায়গা থেকে চেষ্টা করছি। আগেও বলেছি আমি শিখছি। এটা আমার শেখার সময়। সবাই পছন্দ করছে শুনে ভালো লাগছে। আরও ভালো করার চেষ্টা করব।’

উল্লেখ্য ‘মায়া পাখি’ নাটকটি নির্মাণ করেছেন পরিচালক জাকারিয়া সৌখিন। গল্প ভাবনার পাশাপাশি এতে নীহার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। এরই মধ্যে ইউটিউবে বেশ সাড়া ফেলেছে নাটকটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow