অবৈধভাবে তেল মজুত করায় যুবকের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে মো. সাব্বির নামে এক যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাঠার বিল ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে এ কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত মো. সাব্বির (২১) দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা উত্তর কাঁঠাবিল গ্রামের বাদশা মিয়ার ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাব্বির কাঠার বিল ফিলিং স্টেশন থেকে অনুমোদনহীনভাবে ১২০ লিটার তেল সংগ্রহ করে মজুতের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তেল মজুত ও অনিয়মের অভিযোগে তাকে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পাম্প থেকে ডিজেল নিয়ে যাওয়ার সময় পাম্পের অদূরে ওই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড দেওয়া হয়।

অবৈধভাবে তেল মজুত করায় যুবকের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে মো. সাব্বির নামে এক যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাঠার বিল ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে এ কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত মো. সাব্বির (২১) দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা উত্তর কাঁঠাবিল গ্রামের বাদশা মিয়ার ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাব্বির কাঠার বিল ফিলিং স্টেশন থেকে অনুমোদনহীনভাবে ১২০ লিটার তেল সংগ্রহ করে মজুতের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তেল মজুত ও অনিয়মের অভিযোগে তাকে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পাম্প থেকে ডিজেল নিয়ে যাওয়ার সময় পাম্পের অদূরে ওই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow