অবৈধভাবে নারী ভোটকক্ষে প্রবেশ করায় বিএনপি নেতাকে জরিমানা

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে একটি ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের অভিযোগে এক বিএনপি নেতাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রায়নগর ইউনিয়নের দারুস সুন্নত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত তাহেরুল ইসলাম রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। আদালত সূত্র জানায়, ওই কেন্দ্রে নারীদের ভোটকক্ষে অনুমতি ছাড়া প্রবেশ করেন তাহেরুল ইসলাম। আইন লঙ্ঘনের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে তাৎক্ষণিক দুই হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না মর্মে একটি অঙ্গীকারনামা নেওয়া হয়। তবে অভিযোগের বিষয়ে বিএনপি নেতা তাহেরুল ইসলামের দাবি ভিন্ন। তিনি বলেন, ওই কেন্দ্রে জামায়াতের কিছু নারী কর্মী জান্নাতের টিকিট বিক্রি করছিলেন। বিষয়টি দেখে আমি বাধা দিতে যাই। তখনই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, কেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক

অবৈধভাবে নারী ভোটকক্ষে প্রবেশ করায় বিএনপি নেতাকে জরিমানা

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে একটি ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের অভিযোগে এক বিএনপি নেতাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রায়নগর ইউনিয়নের দারুস সুন্নত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত তাহেরুল ইসলাম রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

আদালত সূত্র জানায়, ওই কেন্দ্রে নারীদের ভোটকক্ষে অনুমতি ছাড়া প্রবেশ করেন তাহেরুল ইসলাম। আইন লঙ্ঘনের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে তাৎক্ষণিক দুই হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না মর্মে একটি অঙ্গীকারনামা নেওয়া হয়।

তবে অভিযোগের বিষয়ে বিএনপি নেতা তাহেরুল ইসলামের দাবি ভিন্ন। তিনি বলেন, ওই কেন্দ্রে জামায়াতের কিছু নারী কর্মী জান্নাতের টিকিট বিক্রি করছিলেন। বিষয়টি দেখে আমি বাধা দিতে যাই। তখনই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, কেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত তৎপর রয়েছে।

এল.বি/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow