অবৈধভাবে পাহাড় কাটা চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে: খাগড়াছড়ি জেলা প্রশাসক

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার সংবাদ প্রকাশ ও অভিযানের পর সরেজমিনে পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়ার মাস্টার পাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার স্থান পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহাম্মদ, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারি কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ। পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, পাহাড় কাটার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ইতিমধ্যে পরিবেশ সংরক্ষণ আইনে মামলাও হয়েছে। তাছাড়া অবৈভাবে পাহাড় কাটা চক্রের বিরুদ্ধে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। এধরনের অপরাধের সাথে যারাই জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শান্তিমূলক ব্যবস্থা নিশ্চিতে কঠোর পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছেন তিনি। এর আগে গত ৫ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় বেশ কয়েক

অবৈধভাবে পাহাড় কাটা চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে: খাগড়াছড়ি জেলা প্রশাসক

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার সংবাদ প্রকাশ ও অভিযানের পর সরেজমিনে পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়ার মাস্টার পাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার স্থান পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহাম্মদ, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারি কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ।

পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, পাহাড় কাটার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ইতিমধ্যে পরিবেশ সংরক্ষণ আইনে মামলাও হয়েছে। তাছাড়া অবৈভাবে পাহাড় কাটা চক্রের বিরুদ্ধে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। এধরনের অপরাধের সাথে যারাই জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শান্তিমূলক ব্যবস্থা নিশ্চিতে কঠোর পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছেন তিনি।

এর আগে গত ৫ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় বেশ কয়েকটি পাহাড় কেটে সাবার করছিলেন মো. মনির হোসেন নামের এক ব্যাক্তিসহ সংশ্লিষ্ট একটি চক্র। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) খাদিজা তাহিরা। অভিযানকালে একটি স্কেবেটর ও একটি ফেলুডার (মাটি কাটার গাড়ী) জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow