অভিনব পদ্ধতিতে ব্যাংক ডাকাতি, মুহূর্তেই উধাও

অভিনব পদ্ধতিতে কোনো ধরনের সহিংসতা ছাড়াই ব্যাংকে ডাকাতি করেছেন একদল ডাকাত। ব্যাংকে থাকা লোকজনের জিম্মি  করে লুটের পর গোপন পথে তারা উধাও হয়ে গিয়েছেন। এ ঘটনায় হতবাক হয়ে গেছেন কর্মকর্তারা। আর চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ইতালিতে । বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির নেপলস শহরে দিনের আলোতেই একদল সশস্ত্র ডাকাত একটি ব্যাংকে ঢুকে ২৫ জনকে জিম্মি করে। এরপর তারা সুড়ঙ্গপথ ব্যবহার করে পালিয়ে যায়। স্থানীয় সময় দুপুরের দিকে দক্ষিণ ইতালির ক্রেডিট আগ্রিকোল শাখায় এই ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রায় দুই ঘণ্টা আলোচনা চালানোর পর জিম্মিদের মুক্ত করা সম্ভব হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দমকলকর্মীরা জানালা ভেঙে ভেতরে ঢুকে মানুষজনকে বের করে আনছেন। এ সময় অনেকে ভাঙা কাঁচ সরিয়ে হেঁটে বেরিয়ে আসেন। তাদের অনেককে আতঙ্কিত অবস্থায় কাঁদতে এবং স্বজনদের জড়িয়ে ধরতে দেখা যায়। শঙ্কাগ্রস্ত ছয়জনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়। এক জিম্মি পরে স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ডা

অভিনব পদ্ধতিতে ব্যাংক ডাকাতি, মুহূর্তেই উধাও

অভিনব পদ্ধতিতে কোনো ধরনের সহিংসতা ছাড়াই ব্যাংকে ডাকাতি করেছেন একদল ডাকাত। ব্যাংকে থাকা লোকজনের জিম্মি  করে লুটের পর গোপন পথে তারা উধাও হয়ে গিয়েছেন। এ ঘটনায় হতবাক হয়ে গেছেন কর্মকর্তারা। আর চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ইতালিতে ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির নেপলস শহরে দিনের আলোতেই একদল সশস্ত্র ডাকাত একটি ব্যাংকে ঢুকে ২৫ জনকে জিম্মি করে। এরপর তারা সুড়ঙ্গপথ ব্যবহার করে পালিয়ে যায়। স্থানীয় সময় দুপুরের দিকে দক্ষিণ ইতালির ক্রেডিট আগ্রিকোল শাখায় এই ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রায় দুই ঘণ্টা আলোচনা চালানোর পর জিম্মিদের মুক্ত করা সম্ভব হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দমকলকর্মীরা জানালা ভেঙে ভেতরে ঢুকে মানুষজনকে বের করে আনছেন। এ সময় অনেকে ভাঙা কাঁচ সরিয়ে হেঁটে বেরিয়ে আসেন। তাদের অনেককে আতঙ্কিত অবস্থায় কাঁদতে এবং স্বজনদের জড়িয়ে ধরতে দেখা যায়। শঙ্কাগ্রস্ত ছয়জনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

এক জিম্মি পরে স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ডাকাতরা তাদের একটি কক্ষে আটকে রেখেছিল এবং তারা অস্ত্রধারী হলেও কোনো সহিংসতা করেনি। এ সময় কোনো গুরুতর আহতের ঘটনা ঘটেনি। আঞ্চলিক কর্মকর্তা মাইকেল ডি বারী জানান, দ্রুত পদক্ষেপের কারণে দুপুর দেড়টার কিছু পরই সব জিম্মিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

বিবিসি জানিয়েছে, এ সময় ঘটনাস্থলের আশপাশে স্থানীয় বাসিন্দা, দমকলকর্মী ও উৎসুক জনতার ভিড় জমে যায়। একই সময়ে হাজার হাজার মানুষ অনলাইনে সরাসরি সম্প্রচার দেখছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তুসকানি অঞ্চল থেকে কারাবিনিয়েরি বিশেষ বাহিনীকে জরুরি ভিত্তিতে আনা হয়। কয়েক ঘণ্টা পর তারা জানালা ভেঙে ব্যাংকে প্রবেশ করে। তখন গুলির শব্দ এবং স্টান গ্রেনেডের বিস্ফোরণ শোনা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের আগেই ডাকাতরা সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় মিডিয়া জানায়, তারা শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ভেতর দিয়ে অদৃশ্য হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কারাবিনিয়েরি ও দমকলকর্মীরা কাছাকাছি একটি ম্যানহোলের ভেতর উঁকি দিয়ে দেখছেন, আর চারপাশে মানুষের ভিড় জমে আছে।

বিবিসি জানিয়েছে, ডাকাতরা ব্যাংকের ব্যক্তিগত সেফ ডিপোজিট বক্স লুট করায় ঠিক কত অর্থ বা সম্পদ চুরি হয়েছে তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow