অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা, অবস্থা সংকটাপন্ন

বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির পরিবারের ওপর নেমে এসেছে দুঃসংবাদ। তার বড় ভাই বিজেন্দ্র নাথ তিওয়ারির ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিজ বাড়ির সামনে বিজেন্দ্র নাথ তিওয়ারির ওপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতিকারী। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার অবস্থা সংকটাপন্ন। শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে বলে জানা গেছে। হামলার পেছনের কারণ এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তে বিশেষ দল গঠন করেছে পুলিশ। ব্যক্তিগত শত্রুতা, জমিজমা সংক্রান্ত বিরোধ নাকি অন্য কোনো কারণ সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। তবে ভাইয়ের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি পঙ্কজ ত্রিপাঠি।   এলআইএ

অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা, অবস্থা সংকটাপন্ন

বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির পরিবারের ওপর নেমে এসেছে দুঃসংবাদ। তার বড় ভাই বিজেন্দ্র নাথ তিওয়ারির ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিজ বাড়ির সামনে বিজেন্দ্র নাথ তিওয়ারির ওপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতিকারী। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়।

গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার অবস্থা সংকটাপন্ন। শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে বলে জানা গেছে।

হামলার পেছনের কারণ এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তে বিশেষ দল গঠন করেছে পুলিশ। ব্যক্তিগত শত্রুতা, জমিজমা সংক্রান্ত বিরোধ নাকি অন্য কোনো কারণ সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

এরই মধ্যে হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।

তবে ভাইয়ের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি পঙ্কজ ত্রিপাঠি।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow