অভিনেত্রীর মৃত্যুর পর সাবেক প্রেমিককে নিয়ে তোলপাড়

ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের অকালমৃত্যু ঘিরে রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের পরিচিত মুখ হয়ে ওঠা এই অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় এরই মধ্যে আত্মহত্যার প্রাথমিক তথ্য সামনে এসেছে। তবে তার মৃত্যুর পর এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তার সাবেক প্রেমিক ও সহ-অভিনেতা উজ্জ্বল শর্মা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সঞ্চিতার ঘনিষ্ঠ বন্ধু ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল উজ্জ্বলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, ‘সাজন ঘর’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় সঞ্চিতা ও উজ্জ্বলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু সেই সম্পর্কে অভিনেত্রীকে নিয়মিত মানসিক চাপে রাখা হতো। ইন্দ্রাক্ষীর অভিযোগ, উজ্জ্বল প্রায়ই সঞ্চিতার সঙ্গে দুর্ব্যবহার করতেন। বিভিন্ন বিষয় নিয়ে তার ওপর চিৎকার করতেন এবং অন্যদের সামনেও অপমান করতেন। এমনকি অভিনেত্রীর কাছ থেকে টাকা ধার নেওয়ার পর তা ফেরত চাইলে তাকে হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। এক সাক্ষাৎকারে ইন্দ্রাক্ষী বলেন, ‘উজ্জ্বল কথায় কথায় সঞ্চিতার ওপর চিৎকার করত। লোকজনের সামনে ছোট করত। এমনকি মেরে ফেলার হুমকিও দিত।

অভিনেত্রীর মৃত্যুর পর সাবেক প্রেমিককে নিয়ে তোলপাড়

ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের অকালমৃত্যু ঘিরে রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের পরিচিত মুখ হয়ে ওঠা এই অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় এরই মধ্যে আত্মহত্যার প্রাথমিক তথ্য সামনে এসেছে। তবে তার মৃত্যুর পর এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তার সাবেক প্রেমিক ও সহ-অভিনেতা উজ্জ্বল শর্মা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সঞ্চিতার ঘনিষ্ঠ বন্ধু ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল উজ্জ্বলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, ‘সাজন ঘর’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় সঞ্চিতা ও উজ্জ্বলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু সেই সম্পর্কে অভিনেত্রীকে নিয়মিত মানসিক চাপে রাখা হতো।

ইন্দ্রাক্ষীর অভিযোগ, উজ্জ্বল প্রায়ই সঞ্চিতার সঙ্গে দুর্ব্যবহার করতেন। বিভিন্ন বিষয় নিয়ে তার ওপর চিৎকার করতেন এবং অন্যদের সামনেও অপমান করতেন। এমনকি অভিনেত্রীর কাছ থেকে টাকা ধার নেওয়ার পর তা ফেরত চাইলে তাকে হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

এক সাক্ষাৎকারে ইন্দ্রাক্ষী বলেন, ‘উজ্জ্বল কথায় কথায় সঞ্চিতার ওপর চিৎকার করত। লোকজনের সামনে ছোট করত। এমনকি মেরে ফেলার হুমকিও দিত। গালিগালাজ করে পাঠানো কিছু বার্তার স্ক্রিনশটও আমার কাছে রয়েছে।’

তার ভাষ্য, শুটিং সেটেও উজ্জ্বলের আচরণ নিয়ে একাধিকবার অভিযোগ করেছিলেন সঞ্চিতা। পরে পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী।

এদিকে সঞ্চিতার বাবার অভিযোগের ভিত্তিতে গত ১৫ জুন অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অন্যদিকে অভিনেত্রীর সহ-অভিনেত্রী মেঘা শর্মা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদের সঙ্গে লড়াই করছিলেন সঞ্চিতা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি গভীরভাবে শোকাহত। যতদূর শুনেছি, ও আত্মঘাতী হয়েছে। জানুয়ারি মাস থেকে অবসাদের সঙ্গে লড়াই করছিল।’

মেঘা আরও জানান, মানসিক সমস্যার পাশাপাশি কিছু শারীরিক জটিলতার কারণেও চিকিৎসাধীন ছিলেন সঞ্চিতা।

অভিনেত্রীর ভাই অবিনাশ উগলেও মৃত্যুর ঘটনাকে ঘিরে বেশ কিছু দাবি করেছেন। তার মতে, মৃত্যুর আগে নিজের শেষ ইনস্টাগ্রাম পোস্টটি প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে উৎসর্গ করেছিলেন সঞ্চিতা।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন সুশান্তের মৃত্যু হয়েছিল। অবিনাশের দাবি, একই তারিখকে ঘিরেই সঞ্চিতার আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করেছিলেন তারা।

তিনি আরও অভিযোগ করেন, বিনোদন অঙ্গনের প্রতিযোগিতা, কাজের অনিশ্চয়তা এবং ঊর্ধ্বতনদের কাছ থেকে বারবার অপমানের শিকার হওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সঞ্চিতা।

আরও পড়ুন:
রহস্য ঘনীভূত, রাহুলের মৃত্যুর তদন্তে নামছে সিআইডি 
যে কারণে মাধুরীকে নিয়ে রটেছিল বিয়ে ভাঙার গল্প 

তবে অভিনেত্রীর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। এরই মধ্যে সাবেক প্রেমিককে ঘিরে ওঠা অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিনোদন অঙ্গনে।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow