অভিবাসী ভিসা নিয়ে সুখবর দিলো মার্কিন দূতাবাস
অভিবাসী ভিসা আবেদন প্রক্রিয়া দুই কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন করার কথা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। রোববার (৩১ মে) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়। দূতাবাস জানায়, সোমবার (১ জুন) থেকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করবে। আবেদনকারীদের বিস্তারিত তথ্য জানতে দূতাবাসের ‘ডাইরেক্টরি অব ভিসা ক্যাটাগরিস’ (Directory of Visa Categories)-এ গিয়ে ‘ইমিগ্র্যান্ট ভিসা ক্যাটাগরিস’ (Immigrant Visa Categories) অংশটি যাচাই করতে অনুরোধ করা হয়েছে। এমকেআর
অভিবাসী ভিসা আবেদন প্রক্রিয়া দুই কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন করার কথা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। রোববার (৩১ মে) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
দূতাবাস জানায়, সোমবার (১ জুন) থেকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করবে।
আবেদনকারীদের বিস্তারিত তথ্য জানতে দূতাবাসের ‘ডাইরেক্টরি অব ভিসা ক্যাটাগরিস’ (Directory of Visa Categories)-এ গিয়ে ‘ইমিগ্র্যান্ট ভিসা ক্যাটাগরিস’ (Immigrant Visa Categories) অংশটি যাচাই করতে অনুরোধ করা হয়েছে।
এমকেআর
What's Your Reaction?