অভিভাবকদের আপত্তির মুখে ভিকারুননিসায় অনুপস্থিতি ফি বাতিল

অভিভাবকদের তীব্র আপত্তির মুখে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সব শ্রেণির শিক্ষার্থীদের অনুপস্থিতি ফি বাতিল করা হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটি আর এ ফি আদায় করবে না। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ৩০ জুলাই প্রতিষ্ঠানটি পরিচালনায় গঠিত অ্যাডহক কমিটির প্রথম সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিভাবকদের পক্ষ থেকে অনুপস্থিতি ফি প্রত্যাহারের আবেদনটি গত ৩০ জুলাইয়ের অ্যাডহক কমিটির প্রথম সভায় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সভায় ৬ নম্বর আলোচ্যসূচির সিদ্ধান্ত অনুযায়ী, আরোপিত অনুপস্থিতি ফি প্রত্যাহার করা হয়েছে, যা চলতি জুলাই মাস থেকেই কার্যকর হবে। আরও পড়ুন ভিকারুননিসায় ক্লাসে অনুপস্থিত থাকলেই শিক্ষার্থীদের গুনতে হবে জরিমানা এতে বলা হয়, অনুপস্থিতি ফি বাবদ আপনাদের নিকট থেকে আর কোনো অর্থ আদায় করা হবে না। পাশাপাশি ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ আশা করে যে, সম্মানিত অভিভাবকরা ভবিষ্যতে শিক্ষার্থীদের নিয়মিতভাবে ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে সর্বাত

অভিভাবকদের আপত্তির মুখে ভিকারুননিসায় অনুপস্থিতি ফি বাতিল

অভিভাবকদের তীব্র আপত্তির মুখে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সব শ্রেণির শিক্ষার্থীদের অনুপস্থিতি ফি বাতিল করা হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটি আর এ ফি আদায় করবে না।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ৩০ জুলাই প্রতিষ্ঠানটি পরিচালনায় গঠিত অ্যাডহক কমিটির প্রথম সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিভাবকদের পক্ষ থেকে অনুপস্থিতি ফি প্রত্যাহারের আবেদনটি গত ৩০ জুলাইয়ের অ্যাডহক কমিটির প্রথম সভায় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সভায় ৬ নম্বর আলোচ্যসূচির সিদ্ধান্ত অনুযায়ী, আরোপিত অনুপস্থিতি ফি প্রত্যাহার করা হয়েছে, যা চলতি জুলাই মাস থেকেই কার্যকর হবে।

এতে বলা হয়, অনুপস্থিতি ফি বাবদ আপনাদের নিকট থেকে আর কোনো অর্থ আদায় করা হবে না। পাশাপাশি ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ আশা করে যে, সম্মানিত অভিভাবকরা ভবিষ্যতে শিক্ষার্থীদের নিয়মিতভাবে ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করবেন।

গত ৭ মে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের অনুপস্থিতি ফি আদায়ের ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী, গ্রহণযোগ্য কারণ ছাড়া একদিন অনুপস্থিত থাকলে স্কুল শাখার শিক্ষার্থীদের ৫০ টাকা এবং কলেজ শাখার শিক্ষার্থীদের ১০০ টাকা জরিমানা করা হয়।

মে ও জুন দুই মাস এ নিয়ম বলবৎ ছিল। তবে অভিভাবকদের আপত্তি, তীব্র সমালোচনা ও শিক্ষাপ্রশাসনের চাপের মুখে তা বাতিল করলো প্রতিষ্ঠানটি।

এএএইচ/এমএমক

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow