অভ্যর্থনা জানাতে গিয়ে পা পিছলে আহত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আহত হয়েছেন। ইসলামাবাদে মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানোর সময় স্লিপ করে পড়ে তিনি আহত হয়েছেন। এতে তার কাঁধে ফ্র্যাকচার হয়েছে।
সোমবার (৩০ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি তার ছেলে আলি দার নিশ্চিত করেছেন।
আলি দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আহত হওয়া সত্ত্বেও তার পিতা দিনের সব গুরুত্বপূর্ণ অফিসিয়াল বৈঠক সম্পন্ন করেছেন। তিনি লিখেছেন, ‘ইসহাক দার আজ মিসরীয় পররাষ্ট্রমন্ত্রীর স্বাগত গ্রহণের সময় আহত হলেও দিনের সব গুরুত্বপূর্ণ বৈঠক আলহামদুলিল্লাহ সেরার মতোভাবে শেষ করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, রাত ৯টার দিকে পরিবারের পরামর্শে মেডিক্যাল পরীক্ষা করা হয়। আলী দার জানিয়েছেন, এক্স-রে পরীক্ষায় কাঁধে হালকা ফ্র্যাকচার ধরা পড়েছে এবং সামনের কয়েক দিনে ওষুধ ও অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ব্যথা নিয়ন্ত্রণ করা হবে।
ডন জানিয়েছে, চার দেশের উচ্চপর্যায়ের বৈঠকের সময় এ ঘটনা ঘটেছে। এ বৈঠকে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করেছিলেন। বৈঠকটি গালফ অঞ্চলে
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আহত হয়েছেন। ইসলামাবাদে মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানোর সময় স্লিপ করে পড়ে তিনি আহত হয়েছেন। এতে তার কাঁধে ফ্র্যাকচার হয়েছে।
সোমবার (৩০ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি তার ছেলে আলি দার নিশ্চিত করেছেন।
আলি দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আহত হওয়া সত্ত্বেও তার পিতা দিনের সব গুরুত্বপূর্ণ অফিসিয়াল বৈঠক সম্পন্ন করেছেন। তিনি লিখেছেন, ‘ইসহাক দার আজ মিসরীয় পররাষ্ট্রমন্ত্রীর স্বাগত গ্রহণের সময় আহত হলেও দিনের সব গুরুত্বপূর্ণ বৈঠক আলহামদুলিল্লাহ সেরার মতোভাবে শেষ করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, রাত ৯টার দিকে পরিবারের পরামর্শে মেডিক্যাল পরীক্ষা করা হয়। আলী দার জানিয়েছেন, এক্স-রে পরীক্ষায় কাঁধে হালকা ফ্র্যাকচার ধরা পড়েছে এবং সামনের কয়েক দিনে ওষুধ ও অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ব্যথা নিয়ন্ত্রণ করা হবে।
ডন জানিয়েছে, চার দেশের উচ্চপর্যায়ের বৈঠকের সময় এ ঘটনা ঘটেছে। এ বৈঠকে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করেছিলেন। বৈঠকটি গালফ অঞ্চলে চলমান সংঘাত প্রশমনে সংলাপ ও কূটনীতির বিকল্প নেই তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছিল।
বৈঠকে অংশগ্রহণকারীরা উল্লেখ করেছেন, সংঘাত ‘কারও পক্ষেই লাভজনক নয়’। এটি ‘শুধু মৃত্যু ও ধ্বংস ছাড়া কিছুই বয়ে আনে না।’