অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীরা রাস্তায়, শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন ডেপুটি স্পিকার
অভ্যর্থনা জানানোর নামে শিক্ষার্থীদের সড়কের পাশে দাঁড় করিয়ে রাখার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। একইসঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।
এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের গুড়াডোবা হাওরে পরিদর্শনে যাওয়ার পথে উদয়পুর বাজার এলাকায় পৌঁছলে উদয়পুর মিতালী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিষয়টি চোখে পড়তেই গাড়ি থামিয়ে নেমে পড়েন ডেপুটি স্পিকার।
এ সময় শিক্ষার্থীদের এমনভাবে দাঁড়িয়ে রাখার কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে তিনি তিরস্কার করেন। তিনি স্পষ্টভাবে জানান, ভবিষ্যতে কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের এভাবে রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা যাবে না। প্রয়োজনে তিনি নিজেই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দেখা কর
অভ্যর্থনা জানানোর নামে শিক্ষার্থীদের সড়কের পাশে দাঁড় করিয়ে রাখার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। একইসঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।
এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের গুড়াডোবা হাওরে পরিদর্শনে যাওয়ার পথে উদয়পুর বাজার এলাকায় পৌঁছলে উদয়পুর মিতালী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিষয়টি চোখে পড়তেই গাড়ি থামিয়ে নেমে পড়েন ডেপুটি স্পিকার।
এ সময় শিক্ষার্থীদের এমনভাবে দাঁড়িয়ে রাখার কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে তিনি তিরস্কার করেন। তিনি স্পষ্টভাবে জানান, ভবিষ্যতে কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের এভাবে রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা যাবে না। প্রয়োজনে তিনি নিজেই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন বলেও উল্লেখ করেন।
পরে বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি পড়াশোনার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই। প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে থেকে বইয়ের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। নিজের শিক্ষাজীবনের কষ্টের অভিজ্ঞতা তুলে ধরে বর্তমান সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার করার কথাও বলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।