অমর একুশে বইমেলার পরিবর্তে চট্টগ্রামে স্বাধীনতা বইমেলা

চট্টগ্রামে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত না হলেও বিকল্প হিসেবে স্বাধীনতা বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩১ মার্চ শুরু হয়ে এই মেলা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। অন্যবারের মতো এই মেলার ভেন্যু নির্ধারণ করা হয়েছে জেলা স্টেডিয়াম প্রাঙ্গণ। সোমবার (৯ মার্চ) নিশ্চিত করেছেন চট্টগ্রামে সিটি করপোরেশনের সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশিদ। মামুনুর রশিদ বলেন, নির্বাচন ঘিরে প্রশাসনিক ব্যস্ততা এবং রমজান শুরু হওয়ার কারণে ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলা আয়োজন করা যায়নি। প্রকাশকরাও রমজানে আসার ব্যাপারে তেমন আগ্রহ প্রকাশ করেননি। তাই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে স্বাধীনতা বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নগরীর জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে আগামী ৩১ মার্চ শুরু হয়ে এই মেলা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।  চট্টগ্রামে বইমেলার আয়োজন করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সংস্থাটির সমাজকল্যাণ ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় ২০১৯ সাল থেকে প্রতিবছর এ আয়োজন হয়ে থাকে। এতে সহযোগিতা করে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ। মধ্যখানে করোনাকালীন সময়ে দুই বছর মেলার আয়োজন হয়নি। সর্বশেষ গত বছর নগরীর জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে ১৪০ টি স্

অমর একুশে বইমেলার পরিবর্তে চট্টগ্রামে স্বাধীনতা বইমেলা

চট্টগ্রামে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত না হলেও বিকল্প হিসেবে স্বাধীনতা বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩১ মার্চ শুরু হয়ে এই মেলা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। অন্যবারের মতো এই মেলার ভেন্যু নির্ধারণ করা হয়েছে জেলা স্টেডিয়াম প্রাঙ্গণ।

সোমবার (৯ মার্চ) নিশ্চিত করেছেন চট্টগ্রামে সিটি করপোরেশনের সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশিদ।

মামুনুর রশিদ বলেন, নির্বাচন ঘিরে প্রশাসনিক ব্যস্ততা এবং রমজান শুরু হওয়ার কারণে ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলা আয়োজন করা যায়নি। প্রকাশকরাও রমজানে আসার ব্যাপারে তেমন আগ্রহ প্রকাশ করেননি। তাই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে স্বাধীনতা বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নগরীর জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে আগামী ৩১ মার্চ শুরু হয়ে এই মেলা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। 

চট্টগ্রামে বইমেলার আয়োজন করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সংস্থাটির সমাজকল্যাণ ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় ২০১৯ সাল থেকে প্রতিবছর এ আয়োজন হয়ে থাকে। এতে সহযোগিতা করে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ।

মধ্যখানে করোনাকালীন সময়ে দুই বছর মেলার আয়োজন হয়নি। সর্বশেষ গত বছর নগরীর জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে ১৪০ টি স্টল নিয়ে মেলার আয়োজন করা হয়। রাজধানীর পাশাপাশি বন্দরনগরীতেও এই মেলায় প্রতিবছর বইপ্রেমীদের মিলনমেলা বসে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow