অর্থনৈতিক-বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় ভারতের ব্যবসায়ী নেতারা
দুই দেশের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় এসেছে ভারতের উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল। সোমবার (১৭ আগস্ট) প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছায়। তিনদিন তারা বাংলাদেশে অবস্থান করবেন বলে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা খুঁজতে ১৭ থেকে ১৯ আগস্ট বাংলাদেশ সফর করছে ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। আরও পড়ুন পররাষ্ট্র মন্ত্রণালয় / প্রধানমন্ত্রীর সফরের জন্য ভারতকে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জীর নেতৃত্বে প্রতিনিধিদলে ভারতের শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের ১৪ জন ব্যবসায়ী নেতা রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- ভারত বায়োটেক, ইনফ্রাভিশন ফাউন্ডেশন, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি), ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি লিমিটেড, অ্যাপোলো হাসপাতাল ও ইন্ডিয়ান অয়েল করপোরেশনের প্রতিনিধি। এছাড়া সিআইআ
দুই দেশের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় এসেছে ভারতের উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল।
সোমবার (১৭ আগস্ট) প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছায়। তিনদিন তারা বাংলাদেশে অবস্থান করবেন বলে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা খুঁজতে ১৭ থেকে ১৯ আগস্ট বাংলাদেশ সফর করছে ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল।
কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জীর নেতৃত্বে প্রতিনিধিদলে ভারতের শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের ১৪ জন ব্যবসায়ী নেতা রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- ভারত বায়োটেক, ইনফ্রাভিশন ফাউন্ডেশন, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি), ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি লিমিটেড, অ্যাপোলো হাসপাতাল ও ইন্ডিয়ান অয়েল করপোরেশনের প্রতিনিধি। এছাড়া সিআইআই সচিবালয়ের কর্মকর্তারাও প্রতিনিধিদলে রয়েছেন।
সফরকালে ব্যবসায়ী নেতারা বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।
এসব বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ জোরদার, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর (বি-টু-বি) মধ্যে যোগাযোগ বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র সন্ধানে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।
প্রতিনিধিদলটি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত একটি মধ্যাহ্নভোজেও অংশ নেবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এই মধ্যাহ্নভোজেও ভারতের ব্যবসায়ী নেতারা বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
সিআইআই জানিয়েছে, সফরটির লক্ষ্য ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা সম্প্রসারণের সুযোগ খুঁজে বের করা।
সফরকালে উভয় দেশের স্বার্থ ও পারস্পরিক সুবিধার বিষয়গুলো নিয়ে আলোচনা, সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আরও বেশি সম্পৃক্ততা তৈরির বিষয়ও গুরুত্ব পাবে।
ইএ
What's Your Reaction?

