অর্থ আত্মসাৎ: ইউসিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থপাচারের মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম এ সবুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. হাসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় এম এ সবুর আদালতে সময়ের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে গত ১৭ মে হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চ এম এ সবুরকে আট সপ্তাহের মধ্যে চট্টগ্রামের জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে গত ৯ জুলাই তিনি আদালতে আত্মসমর্পণ করেন। আরও পড়ুন সাবেক ভূমিমন্ত্রী জাবেদের দুই ফ্ল্যাটে মিললো দেড় হাজার বিলাসবহুল পণ্য দুদকের দাবি, হাইকোর্টে আগাম জামিনের আবেদন করার সময় মামলায় অভিযোগপত্র দাখিল হয়নি বলে তথ্য উপস্থাপন করা হয়েছিল। তবে এর আগেই গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধা

অর্থ আত্মসাৎ: ইউসিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থপাচারের মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম এ সবুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. হাসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় এম এ সবুর আদালতে সময়ের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর আগে গত ১৭ মে হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চ এম এ সবুরকে আট সপ্তাহের মধ্যে চট্টগ্রামের জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে গত ৯ জুলাই তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

দুদকের দাবি, হাইকোর্টে আগাম জামিনের আবেদন করার সময় মামলায় অভিযোগপত্র দাখিল হয়নি বলে তথ্য উপস্থাপন করা হয়েছিল। তবে এর আগেই গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান ৩৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলায় অভিযোগ গঠন শেষে বিচারকাজ শুরু হয়।

দুদকের পিপি মোকাররম হোসাইন বলেন, অভিযোগপত্র দাখিলের তথ্য গোপন করে হাইকোর্ট থেকে আগাম জামিনের আদেশ নেওয়া হয়েছিল। অভিযোগপত্র দাখিলের পর মামলায় অভিযোগও গঠন হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ৩৬ আসামির বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, আরামিট গ্রুপের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করে কর্মচারীদের মাধ্যমে তা উত্তোলন করা হয়। পরে হুন্ডির মাধ্যমে ওই অর্থ বিদেশে পাচার করা হয়েছে।

মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুখমিলা জামান এবং ইউসিবির সাবেক চেয়ারম্যান এম এ সবুরসহ মোট ৩৬ জন আসামি রয়েছেন। এ মামলায় মোট সাক্ষী ৯২ জন। এরই মধ্যে ২৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow