অর্ধশত আওয়ামী লীগ নেতাকর্মীকে বরণ করে নিল বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে বিএনপি'তে যোগদান করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী। এসময় বিএনপির পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছার সঙ্গে বরণ করে নেয়া হয়। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে সরাইল উপজেলা'র কালিকচ্ছ ইউনিয়নের লস্কর বাড়ি মোড়ে অনুষ্ঠিত এ যোগদান অনুষ্ঠানে কালিকচ্ছ ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অরবিন্দ দত্ত, সাবেক সভাপতি কাছু মিয়া ও সাংগঠনিক সম্পাদক পরিমল দেবনাথের নেতৃত্বে কমিটির অন্যান্যরা বিএনপিতে যোগ দেন। আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে আসার কারণ হিসাবে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অরবিন্দ দত্ত বলেন, আমরা এতদিন ভুল পথে ছিলাম, দীর্ঘদিন আওয়ামী লীগ করলেও কখনো কারো ক্ষতি করিনি। এখন দেশের যে প্রেক্ষাপট আমাদের ত বাঁচতে হবে, নেত্রী যেহেতু দেশে নাই কাকে দেখে দলে থাকবো। তা-ই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার বাল্যবন্ধু সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু'র হাত ধরে বিএনপিতে যোগ দিলাম। এসময় যোগদান অনুষ্ঠানে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ

অর্ধশত আওয়ামী লীগ নেতাকর্মীকে বরণ করে নিল বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে বিএনপি'তে যোগদান করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী। এসময় বিএনপির পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছার সঙ্গে বরণ করে নেয়া হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে সরাইল উপজেলা'র কালিকচ্ছ ইউনিয়নের লস্কর বাড়ি মোড়ে অনুষ্ঠিত এ যোগদান অনুষ্ঠানে কালিকচ্ছ ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অরবিন্দ দত্ত, সাবেক সভাপতি কাছু মিয়া ও সাংগঠনিক সম্পাদক পরিমল দেবনাথের নেতৃত্বে কমিটির অন্যান্যরা বিএনপিতে যোগ দেন।

আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে আসার কারণ হিসাবে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অরবিন্দ দত্ত বলেন, আমরা এতদিন ভুল পথে ছিলাম, দীর্ঘদিন আওয়ামী লীগ করলেও কখনো কারো ক্ষতি করিনি। এখন দেশের যে প্রেক্ষাপট আমাদের ত বাঁচতে হবে, নেত্রী যেহেতু দেশে নাই কাকে দেখে দলে থাকবো। তা-ই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার বাল্যবন্ধু সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু'র হাত ধরে বিএনপিতে যোগ দিলাম।

এসময় যোগদান অনুষ্ঠানে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন।

এছাড়াও কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মানিকের সঞ্চালনায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান প্রসঙ্গে উপস্থিত বিএনপি নেতারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল জাত ধর্মের মানুষের নিরাপদ আশ্রয়স্থল। আজকে যোগদান করা নেতাকর্মীদের মাঝে সনাতন ধর্মাবলম্বী'র অনেকেই রয়েছে। আগামী দিনে তারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে বলে আমরা আশাবাদী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow