অলসদের দিন আজ

সাধারণত ‘অলস’ বা ‘কুঁড়ে’ মানুষদের কেউ পছন্দ করে না। এ ধরনের মানুষ অলসতা নিয়ে অনেকের কথাও শুনে থাকেন। কিন্তু এটা জেনে অবাক হবেন যে, অলসতা উদযাপনের জন্য একটি দিবসও আছে! আজ (১০ আগস্ট) আলসেমি উদযাপনের দিন। যুক্তরাষ্ট্রে প্রতিবছর এই দিনে পালিত হয় National Lazy Day বা ‘জাতীয় অলস দিবস’। তাই যারা অলস তারা আজকের দিনটিকে উদযাপন করতে পারেন। আলসেমি করতে দিনভর ঘুমিয়ে, শুয়ে-বসে কাটিয়ে দিতে পারেন। ধারণা করা হয়, কাজের চাপ থেকে কিছুটা বিরতি নিতে দিবসটির প্রচলন হয়। তবে কারা, কবে দিবসটির প্রচলন করেছিল সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। আবার এমনও হতে পারে যারা দিবসটির প্রচলন করেছিলেন তারা এতটাই অলস ছিলেন যে, দিবস চালুর রেকর্ড রাখতেও আলসেমি করেছিলেন। অতএব সব কাজ থেকে নিজেকে ছুটি দিন এবং যতক্ষণ ইচ্ছা আলসেমি করে কাটান। তা ছাড়া আলসেমির কারণেই এই প্রতিবেদন আর লিখতেও ইচ্ছা করছে না।

অলসদের দিন আজ

সাধারণত ‘অলস’ বা ‘কুঁড়ে’ মানুষদের কেউ পছন্দ করে না। এ ধরনের মানুষ অলসতা নিয়ে অনেকের কথাও শুনে থাকেন। কিন্তু এটা জেনে অবাক হবেন যে, অলসতা উদযাপনের জন্য একটি দিবসও আছে!

আজ (১০ আগস্ট) আলসেমি উদযাপনের দিন। যুক্তরাষ্ট্রে প্রতিবছর এই দিনে পালিত হয় National Lazy Day বা ‘জাতীয় অলস দিবস’।

তাই যারা অলস তারা আজকের দিনটিকে উদযাপন করতে পারেন। আলসেমি করতে দিনভর ঘুমিয়ে, শুয়ে-বসে কাটিয়ে দিতে পারেন।

ধারণা করা হয়, কাজের চাপ থেকে কিছুটা বিরতি নিতে দিবসটির প্রচলন হয়। তবে কারা, কবে দিবসটির প্রচলন করেছিল সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। আবার এমনও হতে পারে যারা দিবসটির প্রচলন করেছিলেন তারা এতটাই অলস ছিলেন যে, দিবস চালুর রেকর্ড রাখতেও আলসেমি করেছিলেন।

অতএব সব কাজ থেকে নিজেকে ছুটি দিন এবং যতক্ষণ ইচ্ছা আলসেমি করে কাটান। তা ছাড়া আলসেমির কারণেই এই প্রতিবেদন আর লিখতেও ইচ্ছা করছে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow