অল্পের জন্য প্রাণে বাঁচলেন মৌসুমী, জানা গেল সর্বশেষ অবস্থা

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। একটি অনুষ্ঠানের কাজ শেষে ফেরার পথে তার বহনকারী গাড়িকে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় তিনি আহত হলেও বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই উপস্থাপিকা। মৌসুমী মৌ জানান, বড় ধরনের কোনো ঝুঁকি না থাকলেও তার মাথা, বুক, হাত ও পায়ে আঘাত লেগেছে। দুর্ঘটনার ধাক্কা পুরোপুরি কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে বলেও তিনি উল্লেখ করেন। ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে সেই ভয়াবহ মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। সেখানে লেখেন, “আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি। শো শেষ করে ফেরার পথে একটি পিকআপ আমাদের গাড়িকে ধাক্কা দেয়। আমি গাড়ির বাম পাশ থেকে ডান দিকে ছিটকে পড়ি। মাথা, বুক, পা ও হাতে আঘাত পাই। তবে আল্লাহর রহমতে বড় কোনো ক্ষতি হয়নি।” তিনি আরও জানান, তার গাড়ির ঠিক পেছনেই মোটরসাইকেলে ছিলেন মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের ব্যবধানেই আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। এ প্রসঙ্গে তিনি লেখেন, “যদি পিকআপটি মুমিনকে ধাক্কা দিত, তাহলে হয়তো সে ছিটকে যেত। আর যদি আমার গাড়ির দরজার দিকে আঘাত লাগত, তাহলে হয়তো আজ আমি বেঁচে

অল্পের জন্য প্রাণে বাঁচলেন মৌসুমী, জানা গেল সর্বশেষ অবস্থা

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। একটি অনুষ্ঠানের কাজ শেষে ফেরার পথে তার বহনকারী গাড়িকে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় তিনি আহত হলেও বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই উপস্থাপিকা।

মৌসুমী মৌ জানান, বড় ধরনের কোনো ঝুঁকি না থাকলেও তার মাথা, বুক, হাত ও পায়ে আঘাত লেগেছে। দুর্ঘটনার ধাক্কা পুরোপুরি কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে বলেও তিনি উল্লেখ করেন।

ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে সেই ভয়াবহ মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। সেখানে লেখেন, “আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি। শো শেষ করে ফেরার পথে একটি পিকআপ আমাদের গাড়িকে ধাক্কা দেয়। আমি গাড়ির বাম পাশ থেকে ডান দিকে ছিটকে পড়ি। মাথা, বুক, পা ও হাতে আঘাত পাই। তবে আল্লাহর রহমতে বড় কোনো ক্ষতি হয়নি।”

তিনি আরও জানান, তার গাড়ির ঠিক পেছনেই মোটরসাইকেলে ছিলেন মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের ব্যবধানেই আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। এ প্রসঙ্গে তিনি লেখেন, “যদি পিকআপটি মুমিনকে ধাক্কা দিত, তাহলে হয়তো সে ছিটকে যেত। আর যদি আমার গাড়ির দরজার দিকে আঘাত লাগত, তাহলে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না।”

দুর্ঘটনার জন্য পিকআপ চালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগও তুলেছেন মৌসুমী মৌ। তার দাবি, চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং পিকআপটির ব্রেকও ঠিকভাবে কাজ করছিল না। চালকের আচরণ দেখে তার মনে হয়েছে, তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। পরে পিকআপটির মালিক এসে জানান, ওই ব্যক্তির সেদিন গাড়ি চালানোর কথা ছিল না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow