অল্প উপকরণে বানিয়ে রাখুন গাজরের আচার
গাজরের আচার মানেই ঝাল-টকের সঙ্গে ঘরোয়া স্বাদের এক চেনা আনন্দ। খুব বেশি ঝামেলা বা উপকরণ ছাড়াই চাইলে ঘরেই বানিয়ে রাখা যায় এই মুখরোচক আচার। যা ভাত, খিচুড়ি কিংবা রুটির সঙ্গেও দারুণ মানিয়ে যায়। টাটকা গাজরের স্বাভাবিক মিষ্টতা আর মসলার ঝাঁজ মিলিয়ে তৈরি এই আচার বেশ কিছুদিন সংরক্ষণ করা যায় সহজেই। যারা কম সময়ে সুস্বাদু কিছু বানিয়ে রাখতে চান, তাদের জন্য অল্প উপকরণে গাজরের আচারের এই রেসিপি হতে পারে আদর্শ। উপকরণ গাজর ৩ কাপ মুলা ১ কাপ ক্যাপসিকাম ১ কাপ আদা আধা কাপ পেঁয়াজ ১ কাপ রসুন ২ কোয়া ভিনেগার ২ কাপ লবণ স্বাদমতো চিনি আধা চা-চামচ গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ আস্ত ধনিয়া আধা চা-চামচ আরও পড়ুন: ছুটির দিনে পাতে থাক ডিমের মখমলি জানেন কি খাসির মাংসেরও ভর্তা হয়? রইলো রেসিপি যেভাবে তৈরি করবেন প্রথমেই গাজর, মুলা, ক্যাপসিকাম, আদা ও পেঁয়াজ কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। প্রয়োজনে শুকনা কাপড়ে মুছে নিন যেন কোনো উপকরণেই পানি না থাকে। এবার বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি পরিষ্কার শুকনা কাচের বক্সে রেখে ঢাকনা বন্ধ করে ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন। যা ২-৩ দিন পর খাওয়ার উপযোগী হবে। জেএস/
গাজরের আচার মানেই ঝাল-টকের সঙ্গে ঘরোয়া স্বাদের এক চেনা আনন্দ। খুব বেশি ঝামেলা বা উপকরণ ছাড়াই চাইলে ঘরেই বানিয়ে রাখা যায় এই মুখরোচক আচার। যা ভাত, খিচুড়ি কিংবা রুটির সঙ্গেও দারুণ মানিয়ে যায়। টাটকা গাজরের স্বাভাবিক মিষ্টতা আর মসলার ঝাঁজ মিলিয়ে তৈরি এই আচার বেশ কিছুদিন সংরক্ষণ করা যায় সহজেই। যারা কম সময়ে সুস্বাদু কিছু বানিয়ে রাখতে চান, তাদের জন্য অল্প উপকরণে গাজরের আচারের এই রেসিপি হতে পারে আদর্শ।
উপকরণ
- গাজর ৩ কাপ
- মুলা ১ কাপ
- ক্যাপসিকাম ১ কাপ
- আদা আধা কাপ
- পেঁয়াজ ১ কাপ
- রসুন ২ কোয়া
- ভিনেগার ২ কাপ
- লবণ স্বাদমতো
- চিনি আধা চা-চামচ
- গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
- আস্ত ধনিয়া আধা চা-চামচ
আরও পড়ুন:
যেভাবে তৈরি করবেন
প্রথমেই গাজর, মুলা, ক্যাপসিকাম, আদা ও পেঁয়াজ কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। প্রয়োজনে শুকনা কাপড়ে মুছে নিন যেন কোনো উপকরণেই পানি না থাকে। এবার বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি পরিষ্কার শুকনা কাচের বক্সে রেখে ঢাকনা বন্ধ করে ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন। যা ২-৩ দিন পর খাওয়ার উপযোগী হবে।
জেএস/
What's Your Reaction?