অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, ‘পাট আমাদের ঐতিহ্য ও আমাদের সংস্কৃতি এটি আমাদের জীবনের সাথে মিশে আছে। এ সোনালী আঁশের মাধ্যমে বাংলাদেশের পরিচিতি ছিল একসময়। আজকে এটা প্রায় অনেকটা পিছিয়ে গিয়েছে।’ ‎শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচনি প্রতিশ্রুতিতে ছিল আমাদের পাটকল বন্ধ মিলগুলো আবার চালু করা এ খাতে বৈচিত্র্য এনে কর্মসংস্থান সৃষ্টি করা। আপনারা জানেন ২০০১ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে প্লাস্টিককে নিষিদ্ধ করা হয়েছিল তার ধারাবাহিকতায় আমরা আবার মানুষকে প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে আমরা চট ও পাটের দ্রব্যাদি ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করব। ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন অফিসে পাটপণ্যের ব্যবহার বাড়াতে আমরা উদ্যোগী হচ্ছি। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় যেসব জায়গায় পাট ও চটের ব্যবহার করা যায় সেগুলো নিশ্চিত করব।’‎‎তিনি বলেন, ‘আমাদের সরকারের বয়স খুবই কম তবুও আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা করছি যাতে খুব অল্প সময়ের ম

অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, ‘পাট আমাদের ঐতিহ্য ও আমাদের সংস্কৃতি এটি আমাদের জীবনের সাথে মিশে আছে। এ সোনালী আঁশের মাধ্যমে বাংলাদেশের পরিচিতি ছিল একসময়। আজকে এটা প্রায় অনেকটা পিছিয়ে গিয়েছে।’

‎শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচনি প্রতিশ্রুতিতে ছিল আমাদের পাটকল বন্ধ মিলগুলো আবার চালু করা এ খাতে বৈচিত্র্য এনে কর্মসংস্থান সৃষ্টি করা। আপনারা জানেন ২০০১ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে প্লাস্টিককে নিষিদ্ধ করা হয়েছিল তার ধারাবাহিকতায় আমরা আবার মানুষকে প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে আমরা চট ও পাটের দ্রব্যাদি ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করব। ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন অফিসে পাটপণ্যের ব্যবহার বাড়াতে আমরা উদ্যোগী হচ্ছি। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় যেসব জায়গায় পাট ও চটের ব্যবহার করা যায় সেগুলো নিশ্চিত করব।’

‎তিনি বলেন, ‘আমাদের সরকারের বয়স খুবই কম তবুও আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা করছি যাতে খুব অল্প সময়ের মধ্যে এগুলো দৃশ্যমান হয়। পাশাপাশি পাট ও পাটের বীজের উৎপাদন বৃদ্ধি করা, বন্ধ মিল কারখানা গুলো চালু করা, কর্মসংস্থান সৃষ্টি করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছি।’

‎এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্যসচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন।

মো. তরিকুল ইসলাম/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow